SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

শরীরে বিষক্রিয়া, অবস্থা এখনও সঙ্কটজনক! কলকাতার বেসরকারি হাসপাতালের ITU-তে ভর্তি রেখা পাত্র, কী বলছেন চিকিত্‍সকরা?

BJP MLA Rekha Patra: এখন কেমন আছেন বিধায়ক রেখা পাত্র? জানা গিয়েছে, শরীরে এখনও যথেষ্ট বিষক্রিয়ার মাত্রা রয়েছে। অবস্থা এখনও ক্রিটিক্যাল।

Edited By Soumita Khan
Published: Nov 23, 2026, 10:43 IST | Updated: Nov 23, 2026, 10:46 IST
Join

অয়ন ঘোষাল: গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। গত শনিবার রাতে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। শরীরে বিষক্রিয়াজনিত সমস্যা নিয়ে আইটিইউ-তে (ITU) চিকিত্‍সাধীন বিধায়ক। এখন কেমন আছেন তিনি?

জানা গিয়েছে, শরীরে এখনও যথেষ্ট বিষক্রিয়ার মাত্রা রয়েছে। অবস্থা এখনও ক্রিটিক্যাল। তবে আগের তুলনায় সামান্য হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড প্রতি মুহূর্তে তাঁর স্বাস্থ্যের ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে। তিনি মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালের ITU অর্থাৎ ইনটেনসিভ থেরাপি ইউনিটে ভর্তি আছেন।

ঠিক কী হয়েছিল শনিবার?
সূত্রের খবর, অন্যান্য দিনের মতোই শনিবার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। নিজের বিধানসভা এলাকায় রায়মঙ্গল নদীবাঁধের ধস ও ফাটল পরিদর্শনে গিয়েছিলেন রেখা পাত্র। রাতের খাবারের পর আচমকা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিধায়ককে। বেশি রাতে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল রেখা পাত্রকে। ক্রমশ অবস্থার অবনতি হলে ভোররাতে কলকাতার বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র! গঠন হল মেডিক্যাল বোর্ড, আচমকা কী হল?

বিধায়ককে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী
রবিবার হাসপাতালে রেখা পাত্রকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর দাবি, 'আমাদের আশঙ্কা ফুড পয়জনিং। বাড়ির লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।'

বিধায়ক রেখা পাত্র শারীরিক অসুস্থতার দ্রুত আরোগ্য কামনা করেন বিরোধীরা। এর পাশাপাশি তাঁরা তদন্তেরও দাবি জানান। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, 'রেখা পাত্র তো জনপ্রতিনিধি, ফলে ঠিক কী হয়েছে, যে কথাগুলো চর্চা চলছে তার আদৌ কতটা সত্যতা আছে, একেবারে স্বচ্ছতার সঙ্গে সেটা হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেবে। তাও যেন কোনও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না হয়।' এর পাশাপাশি বিজেপি বিধায়কের সুস্থতা কামনা করে এদিন ফেসবুকে পোস্ট করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি লিখেছেন, 'এই বিষক্রিয়ার কারণ কী, তার সঠিক তদন্ত হোক। কোনো সত্য যেন আড়াল করার চেষ্টা না হয়।'

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, 'পুলিস তদন্ত করে দেখবে কী বিষয় আছে। যদি কেউ অপরাধী হয়, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে সরকার। চিন্তার কোনো কারণ নেই। প্রথমত আমাদের মেইন টার্গেট হচ্ছে তাঁকে দ্রুত সুস্থতার দিকে নিয়ে যাওয়া।' অন্যদিকে, জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই রেখা ঘনিষ্ঠ দামোদর প্রামাণিককে পাকড়াও করেছে পুলিস। অতীতে শাহজাহানের সঙ্গে তাঁর ছবি দেখা গিয়েছে।

আরও পড়ুন: বিশেষ দিনে বিশেষ চমক কলকাতা মেট্রোর! রাতে বাড়ল ট্রেনের সংখ্যা, কোন লাইনে কতগুলি মেট্রো চলবে? শেষ পরিষেবা কখন?

উল্লেখ্য, সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়ে নজরে এসেছিলেন রেখা পাত্র। তারপর লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয় ভারতীয় জনতা পার্টি। তবে বসিরহাট কেন্দ্রে জিততে পারেননি তিনি। পরে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন হিঙ্গলগঞ্জ থেকে জিতে বিজেপি বিধায়ক হন রেখা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES