Kolkata Metro: গুরু নানক জয়ন্তী উপলক্ষে ২৩ ও ২৪ নভেম্বর কলকাতা মেট্রোর ব্লু লাইনে রাতে এক জোড়া অতিরিক্ত মেট্রো চলবে। যা শহিদ ক্ষুদিরাম ও দমদম থেকে রাত ১০টা ৫০ মিনিটে ছাড়বে। ২৪ নভেম্বর ব্লু লাইনে মোট ২৫৪টি মেট্রো চলবে।
1/6
অতিরিক্ত মেট্রো
অয়ন ঘোষাল: গুরু নানক জয়ন্তী উপলক্ষে আজ ২৩ ও কাল ২৪ নভেম্বর ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালাবে কলকাতা মেট্রো। ২৪ নভেম্বরের সব লাইনের সূচি জানুন।
2/6
শেষ পরিষেবা
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণত রাত সাড়ে ১০টায় শেষ পরিষেবার কথা। তবে ২৩ নভেম্বর সোমবার এবং ২৪ নভেম্বর মঙ্গলবার রাতে অতিরিক্ত এক জোড়া মেট্রো চালানো হবে। শহিদ ক্ষুদিরাম ও দমদম স্টেশন থেকে রাত ১০টা ৫০ মিনিটে এই মেট্রো ছাড়বে।
3/6
২৪ নভেম্বর ব্লু লাইনে কতগুলি মেট্রো?
গুরুনানক জয়ন্তীর দিন ব্লু লাইনে মোট ২৫৪টি মেট্রো চলবে। এর মধ্যে ১২৭টি আপ এবং ১২৭টি ডাউন।
4/6
২৪ নভেম্বর ব্লু লাইনে কতগুলি মেট্রো?
রাতের অতিরিক্ত এক জোড়া মেট্রোও এই সংখ্যার মধ্যে ধরা হয়েছে। তবে প্রথম মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হচ্ছে না।
5/6
গ্রিন লাইনে
এদিকে, গ্রিন লাইনে ওই দিন মোট ২১২টি পরিষেবা চালানো হবে। এর মধ্যে ১০৬টি আপ এবং ১০৬টি ডাউন মেট্রো। প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে।
6/6
ইয়েলো লাইনে
ইয়েলো লাইনে চলবে মোট ৯২টি মেট্রো। এর মধ্যে ৪৬টি আপ এবং ৪৬টি ডাউন পরিষেবা। এই লাইনেও প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল হচ্ছে না।