SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

অমিত শাহের নিরাপত্তায় কলকাতায় 'নো ড্রোন জোন', উড়বে না বেলুন-ছোট বিমানও

Kolkata no drone zone: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফর ঘিরে কড়া নিরাপত্তা। ১৭ ও ১৮ অক্টোবর শহরের আকাশে ড্রোন ও ছোট বিমান ওড়ানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল পুলিশ।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 17, 2026, 10:29 AM IST | Updated: Oct 17, 2026, 11:25 AM IST
Image Credit: অমিত শাহের নিরাপত্তায় 'নো ফ্লাই জোন'
Join

কমলাক্ষ ভট্টাচার্য: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর ঘিরে কলকাতায় নো ড্রোন জোন। এই মর্মে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিস। কলকাতায় ১৭-১৮ অক্টোবর, দুদিন নো ড্রোন জোন। ১৭ অক্টোবর বিকেল ৪টে থেকে ১৮ অক্টোবর সন্ধে ৬টা পর্যন্ত ড্রোন ওড়ানো নিষিদ্ধ কলকাতার আকাশে। কেন্দ্রীয় মন্ত্রীর সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি গোটা কলকাতা শহরকে ‘নো ড্রোন জোন’ তথা ‘নো ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করেছে কলকাতা পুলিশ। নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৭ এবং ১৮ অক্টোবর শহরের আকাশে যেকোনো ধরনের ড্রোন উড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীর কলকাতা সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কলকাতায় নো ড্রোন জোন তথা নো ফ্লাই জোন ঘোষণা করল কলকাতা পুলিশ। নির্দেশিকায় বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৭ এবং ১৮ অক্টোবর, ২০২৬ কলকাতায় থাকবেন। তিনি সৌজন্য বিশ্রাম গৃহ, আলিপুর এবং শোভাবাজার রাজবাড়ি-সহ একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। এই সফরকালে সম্ভাব্য নিরাপত্তা হুমকি, বিশেষ করে শত্রুপক্ষের ড্রোন হামলার আশঙ্কা এড়াতে এই সিদ্ধান্ত। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, BNSS 2023-এর ১৬৩ ধারায় এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, অনুষ্ঠানস্থল এবং ভিভিআইপি-র যাত্রাপথের ৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এবং ভূমি থেকে ৫০০ মিটার উচ্চতা পর্যন্ত কোনও রকম ড্রোন, আনম্যানড এরিয়াল ভেহিকেল, বেলুন, গ্লাইডার, ছোট বিমান বা নন-শিডিউলড বিমান ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১৭ অক্টোবর বিকেল ৪টে থেকে ১৮ অক্টোবর সন্ধে ৬টা পর্যন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৭ ও ১৮ অক্টোবর কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফরকালে আলিপুরের সৌজন্য বিশ্রাম গৃহ এবং ঐতিহাসিক শোভাবাজার রাজবাড়ি-সহ বিভিন্ন জনবহুল ও সংবেদনশীল স্থান পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। ভিভিআইপি নিরাপত্তা ও সম্ভাব্য ড্রোন হামলার মতো যেকোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি এবং বড় মাপের নিরাপত্তা হুমকি এড়াতেই লালবাজারের তরফে এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS 2023)-এর ১৬৩ ধারার অধীনে এই বিশেষ নিষেধাজ্ঞা ও নির্দেশিকা জারি করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ১৭ অক্টোবর বিকেল ৪টে থেকে শুরু করে ১৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের আকাশে কোনো ড্রোন ওড়ানো যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থানস্থল এবং যাত্রাপথের চারপাশের ৩ কিলোমিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে এবং ভূমি থেকে ৫০০ মিটার উচ্চতা পর্যন্ত কোনো প্রকার ড্রোন, আনম্যানড এরিয়াল ভেহিকেল (UAV), বেলুন, গ্লাইডার কিংবা যেকোনো ছোট ও নন-শিডিউলড বিমান ওড়ানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

 

আরও পড়ুন, CBI আবেদনে পুজোর মধ্যেই বাতিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন? বড় খবর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES