SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

এবার গ্রেফতার অভিষেক? হাইকোর্টের রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই... বড় আপডেট

Abhishek Banerjee: ডিজে মামলায় রক্ষা কবচের মেয়াদ শেষ। 'মেয়াদ বাড়ানো হোক', ফের হাইকোর্টে অভিষেক।

Written By Tanumoy Ghosal
Published: Nov 16, 2026, 17:56 IST | Updated: Nov 16, 2026, 18:09 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার গ্রেফতারির আশঙ্কায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের আদালতে ডায়মন্ড হারবারের সাংসদ। 'মেয়াদ বাড়ানো হোক', জরুরিভিত্তিতে শুনানি আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আগামী ২০ নভেম্বর মামলার শুনানি বলে খবর।

আরও পড়ুন:  রাজ্যের বিরোধী দলনেতা মামলায় বিরাট আপডেট: শোভনদেব না ঋতব্রত? কলকাতা হাইকোর্টের বিচারপতির বড় প্রশ্ন স্পিকারের ভূমিকা নিয়ে?

ছাব্বিশে বিধানসভা তখন দোরগোড়ায়। রাজ্যজুড়ে জোরকদমে চলছে প্রচার। অভিষেককে বলতে শোনা গিয়েছিল, '৪ তারিখ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গেই ডিজে বাজবে। আর এমন জোরে বাজানো হবে, কান ঝালাপালা হয়ে যাবে'। রাজ্যে পালাবদলের পর তাঁর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য়ের অভিযোগে মামলা দায়ের হয়। তদন্তে নামে সিআইডি। সেই মামলাতেও অভিষেককে ৬ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ গিয়েছিল হাইকোর্ট। রক্ষাকবচের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

বিজেপি বিধায়ক সজল ঘোষের কটাক্ষ,  'যাঁদের কাছে আবেদন করতে যাচ্ছে রক্ষাকবচের জন্য, ওর তো জানা উচিত ওখানকার জাজেরা সব বিজেপি। কদিন আগে বলেছিল, জাজেরা সব বিজেপি হয়ে গিয়েছে। তাহলে সেই বিজেপির নেতার কাছে আবেদন করতে বিবেকে লাগছে না'। বলেন, 'কী বলব! আদালত আছে, সবার জন্যই আছে। নিশ্চয়ই  যেতে পারে, অধিকার এটা। সেই আদালতকে সকাল-বিকেল গালি দেবেন, আবার আদালতের দ্বারস্থ হয়ে বলবেন, রক্ষা কর , কবচ দাও। সেটা তো দ্বিচারিতা। হয় তুমি আইনের উপরে আস্থা রাখ, নয়তো তুমি আইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কর। সপ্তাহে ২ বার করে দু'রকম কথা বললে মানুষ ভালো করে নেয়নি। যদিও ওদের আর কোনও রাজনৈতিক গুরুত্ব নেই'।

মমতাপন্থী তৃণমূলের মুখপাত্র মৃত্যুঞ্জয় পালের প্রতিক্রিয়া, 'আদালত তো কারও নিজস্ব নয়। ভারতবর্ষের যেকোনও মানুষ আদালতে যেতে পারে। আদালতের রায় নিয়ে সমালোচনা করার অধিকার আমাদের সংবিধান আমাদের দিয়েছে। বিজেপির থেকে সংবিধানটা শিখতে হবে না। আর বিজেপি আমাদের জ্ঞান দেবে না, আমাদের কোন নেতা কখন আদালতে যাবে কি যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় রায় নিয়ে সমালোচনা করতে পারে রায় নিয়ে সমালোচনা করতে পারে। রঞ্জন গগৈ থেকে আরম্ভ করে অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়, এরা কেউ মেয়াদ শেষ হওয়ার আগে কেউ মেয়াদ শেষ হওয়ার পরে কেউ লোকসভা সাংসদ হচ্ছে, কেউ রাজ্যসভার সাংসদ হচ্ছে বিজেপি যোগ দিয়ে'।

আরও পড়ুন:  গঙ্গায় ভেসে যাচ্ছিল একটি কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁর নজরে আসতেই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে উদ্ধার সারমেয়টিকে

এদিকে আদালত অবমাননা মামলায় সুপ্রিম কোর্টে  স্বস্তি পেলেন কুণাল ঘোষ। তাঁকে দোষী সাব্যস্ত করে কলকাতা হাইকোর্টে রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। এক্স হ্য়ান্ডেল পোস্টে কুণাল লিখেছেন, 'যে বা যারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মামলা সাজিয়েছিলেন, তাঁরা আজ একটু দুঃখ পাবেন। আমি আদালত মানি। বিশেষ বেঞ্চের তিন বিচারপতিকে শ্রদ্ধা করি। কিন্তু তাঁদের রায়ে আমি ন্যায়বিচার পাইনি মনে করি। তাই সুপ্রিম কোর্টে গিয়েছিলাম'।

রাজ্যে তখন ক্ষমতায় তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। SSC-র শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে অতিরিক্ত শূন্যপদ তৈরি বেআইনি নিয়োগে অভিয়োগে মামলা দায়ের করা হয় হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসু এজলাসে চাকরিপ্রার্থীদের একাংশের বিরুদ্ধে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আদালত নির্দেশ দিয়েছিল, কার নির্দেশে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে তা লিখিত জানাতে হবে। এরপরই কুণালের নেতৃত্বে চাকরিপ্রার্থীরা হাইকোর্টে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। স্বতঃপ্রণোদিত মামলায় কুণালকে দোষী সাব্যস্ত করে হাইকোর্ট।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ZEENEWS TRENDING STORIES