মিড-ডে মিলে মাছ আর রসগোল্লা! হাওড়ার স্কুলে মুখ্যমন্ত্রীর নজিরবিহীন ‘উপহার’
Mid Day Meal: স্কুলের ছাত্র ও শিক্ষকদের জন্য মাছ ও রসগোল্লা পাঠান মুখ্যমন্ত্রী। রাঁধুনিদের জন্যও জন্য পাঁচশো টাকা করে পুজোর বকশিস পাঠিয়েছেন।
দেবব্রত ঘোষ: মিড ডে মিলের খাবার প্রতিদিন রান্না হয় স্কুলে। কিন্তু মুখ্যমন্ত্রী উপহার হিসেবে মাছ ও রসগোল্লা পাঠালেন এরকম ঘটনা নজিরবিহীন। আর এরকমই ঘটনা ঘটেছে মধ্য হাওড়ার ব্যান্টরা মধুসূদন পাল চৌধুরী স্কুলে।
গতকাল এই স্কুলে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সারথি প্রকল্পে সাইকেল বিতরণ করেন। পাশাপাশি ছাত্রদের সাথে মিড ডে মিলের খাবার একসাথে বসে খেয়েছিলেন। আর আজ স্কুলের ছাত্র ও শিক্ষকদের জন্য মাছ ও রসগোল্লা পাঠান। স্কুলের ১২০০ ছাত্র ও শিক্ষকদের জন্য আজ রান্না হয়। গতকাল সারথি সাইকেল পাওয়া রাজলক্ষ্মী স্কুলের ছাত্রীদেরও আজ আমন্ত্রণ ছিল। সকলে মিলে পাত পেড়ে খাবার খেলেন আজ।
ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী সকলেই অভিভূত আজ। তাঁরা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্ত্তী জানান, স্কুলের রান্নাঘর ও খাবার ঘরের অবস্থা ভালো ছিল না। প্রাক্তনীদের সাহায্য নিয়ে নতুনভাবে গড়ে তোলা হয়। মুখ্যমন্ত্রী এসে প্রশংসা করে গিয়েছেন। মিড ডে মিলের জন্য ৬ জন মহিলা কাজ করেন।
তাদের প্রত্যেকের জন্য পাঁচশো টাকা করে পাঠিয়েছেন পুজোর বকশিস হিসেবে। আজ মাছ ও রসগোল্লা উপহার দিয়েছেন। ভবিষ্যতে স্মার্ট স্কুল হিসেবে এই স্কুলকে যাতে গড়ে তোলা যায় সেজন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)