• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হাওড়া
  • /লক্ষ্মী যখন আসবেন তখন পদ্মতেই ঠাঁই মিলবে তাঁর! বাগনানের ফুলবাজার এবার কমল-আলোয় অমল, চাষির মুখও ঝলমলে

লক্ষ্মী যখন আসবেন তখন পদ্মতেই ঠাঁই মিলবে তাঁর! বাগনানের ফুলবাজার এবার কমল-আলোয় অমল, চাষির মুখও ঝলমলে

Kojagari Lakshmi Puja 2026: বাগনানের দেউলটি ঘোড়াঘাটা এলাকার বেশিরভাগ মানুষই ফুল চাষের উপরই নির্ভরশীল। ফুলচাষই তাঁদের উপার্জনের মূল মাধ্যম এখানে। এখানকার চাষিরা সব রকমই ফুল চাষ করে থাকেন। সিজন অনুযায়ী পদ্মফুল চাষও করে থাকেন এ এলাকার বেশিরভাগ ফুলচাষি।

Written BySoumitra Sen
Published: Oct 25, 2026, 02:46 PM IST|Updated: Oct 25, 2026, 02:51 PM IST
joinshare
লক্ষ্মী যখন আসবেন তখন পদ্মতেই ঠাঁই মিলবে তাঁর! বাগনানের ফুলবাজার এবার কমল-আলোয় অমল, চাষির মুখও ঝলমলে

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

শুভাশিস মণ্ডল: 'লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবি রে ঠাঁই?/ দেখ্‌ রে চেয়ে আপন-পানে, পদ্মটি নাই, পদ্মটি নাই'-- বলবার জো নেই এবার! কেননা, এবার লক্ষ্মী যখন আসবেন তখন পদ্মটি থাকবে। কেননা, গত বছরের তুলনায় এবছর গ্রামবাংলার পদ্মছবিটা খানিকটা ভালো। এবার পদ্মফুলে লাভের মুখ দেখছেন বাগনানের পদ্মচাষিরা। আমরা অনেকেই হয়তো জানি না, হাওড়া কলকাতার ফুলের বাজার নিয়ন্ত্রণ করে বাগনান অঞ্চলের এই ফুল চাষ। দেবী লক্ষ্মী পদ্মের উপর আসীনা। পদ্ম লক্ষ্মীর অতি প্রিয় ফুল। তাই লক্ষ্মী দেবীর আরাধনায় পদ্ম ফুল আবশ্যিক। আর সেই আবশ্যিক ফুলটির একটা বিশাল অংশ শহর শহরতলির বাজারগুলিতে জোগান দেবে বাগনান।

জীবিকার ফুল

অতএব এই লক্ষ্মী পুজোয় পদ্মের ভালোই জোগান থাকবে ফুলবাজারে, এবং তাঁরা দামও ভালো পাবেন-- এমনটাই মনে করছেন চাষিরা। বাগনানের দেউলটি ঘোড়াঘাটা এলাকার বেশিরভাগ মানুষ ফুল চাষের উপর নির্ভরশীল। ফুল চাষ করাই তাঁদের উপার্জনের মূল মাধ্যম। এখানকার চাষিরা সব রকমই ফুল চাষ করে থাকেন। সিজন অনুযায়ী পদ্মফুল চাষ করে থাকেন এই এলাকার বেশিরভাগ ফুলচাষিই।

আরও পড়ুন: প্রায় ১৩০ বছর আগে কোজাগরী লক্ষ্মীপুজোর 

বিঘার পর বিঘা পদ্ম

দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোয় পদ্মফুলের চাহিদা থাকে ভালোই। তাই এই সময়টা এই চাষিরা পদ্মফুলের দিকেই লক্ষ্য দেন। এবং বেশি চাষও করেন। তাই বিঘার পর বিঘা জমিতে এখানে পদ্মফুল চাষ হয়। আর সেই ফুলই কলকাতা, হাওড়ার এবং কোলাঘাটের ফুলবাজার নিয়ন্ত্রণ করে। গত বছর পদ্মচাষে তেমন লাভের মুখ দেখতে পাননি এখানকার অনেক চাষিই। কিন্তু এবারে দুর্গাপুজোর আগে থেকেই পদ্মফুলের চাহিদা দেখা গিয়েছে। বিক্রিও বেড়েছে। দামও ভালো পাওয়া গিয়েছে, যাচ্ছেও।

ফোটার আগেই

দুর্গা পুজোতেও যেমন পদ্মফুল ভালো বিক্রি হয়েছে, চাহিদা অনুযায়ী আজ, লক্ষ্মী পুজোতেও ভালো বিক্রি হবে বলে মত সংশ্লিষ্ট মহলের। আর চাষিরাও ভালোই দাম পাবেন পদ্মফুলের-- এমনটাই মনে করছেন বাগনানের অধিকাংশ ফুলচাষি। এই সময়টায় ধারদেনা করে তাঁরা পদ্মফুল চাষ করেন। সেই ফুল এই লক্ষ্মীপুজোর সময় রাত থেকেই চাষিরা তুলতে থাকেন। এবং তা ভোরের মধ্যেই ভালো করে প্যাকিং করে বাজারের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। কেননা, বেশি বেলা হলেই এই পদ্ম ফুল ফুটে যায়, তাই ফোটার আগেই তা বাজারে পৌঁছে দিতে হয়!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Lakshmi Puja