SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ছটপুজোয় হাওড়া স্টেশনে বিরাট বদল! তিন দিন বন্ধ ওল্ড ক্যাব রোড, জেনে নিন যাতায়াতের নতুন নিয়ম

Howrah Station: ছটপুজোয় যাত্রীদের ভিড় সামলাতে হাওড়া স্টেশনে বিশেষ কড়াকড়ি। ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে ওল্ড ক্যাব রোড।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 10, 2026, 06:22 PM IST | Updated: Nov 10, 2026, 06:28 PM IST
Join

অয়ন ঘোষাল: উৎসবের মরশুমে যাত্রীদের ভিড় সামাল দিতে হাওড়া স্টেশনে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রেল। ১২,১৩ এবং ১৪ নভেম্বর এই তিন দিন হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড দিয়ে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল এবং ক্যাব ওয়ে পার্কিং সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ছট পুজোয় ভিন রাজ্য থেকে আগত এবং এই রাজ্য থেকে যাতায়াতকারী বিপুল সংখ্যক যাত্রীদের ভিড় সামলাতে এবং স্টেশনের হোল্ডিং এরিয়া বৃদ্ধি করতে  এই পদক্ষেপ করা হচ্ছে।

১২ থেকে ১৪ নভেম্বর বিকাল ৩টে থেকে রাত ১২টা পর্যন্ত হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড দিয়ে সব ধরনের গাড়ি চলাচল এবং পার্কিং বন্ধ করা হবে। জরুরি কিছু গাড়ি, যেমন ডাক পার্সেল, সেনাবাহিনী, পুলিশ, ভিআইপির ক্ষেত্রে ছাড় আছে। তবে সেক্ষেত্রে আগে থেকে DRM এর আগাম শংসাপত্র এবং স্টিকার যোগাড় করে রাখতে হবে।

হাওড়া স্টেশনে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছেও। পাশাপাশি হোল্ডিং এরিয়া সুষ্ঠু ভাবে পরিচালনার জন্যও এই পদক্ষেপ। যাত্রীদের যাতায়াতে যাতে সমস্যা না হয় তার জন্যই ওল্ড ক্যাব রোড দিয়ে গাড়ি যাতায়াত কমানো হবে।

আরও পড়ুন, চিকিৎসায় বিপ্লব হাওড়া জেলা হাসপাতালে! চালু হল ই-প্রেসক্রিপশন, আভা আইডিতেই মিলবে সমস্ত রিপোর্ট

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES