• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হাওড়া
  • /বদলের বাংলায় ডাল-ভাত নয়! মিড-ডে মিলে একথালা গরম গরম চিকেন বিরিয়ানি, পড়ুয়াদের পুজোর সারপ্রাইজ

বদলের বাংলায় ডাল-ভাত নয়! মিড-ডে মিলে একথালা গরম গরম চিকেন বিরিয়ানি, পড়ুয়াদের পুজোর সারপ্রাইজ

Chicken biryani Mid Day Meal: মিড ডে মিলের পাতে দুপুরে একথালা গরম গরম ধোঁয়া ওঠা চিকেন বিরিয়ানি পেয়ে আপ্লুত ছাত্ররা। শিক্ষকরা নিজেরাই চাঁদা তুলে বিরিয়ানি বানিয়েছেন চিকেন বিরিয়ানি।

Written BySudeshna Paul Saha
Published: Oct 12, 2026, 04:02 PM IST|Updated: Oct 12, 2026, 04:10 PM IST
joinshare
বদলের বাংলায় ডাল-ভাত নয়! মিড-ডে মিলে একথালা গরম গরম চিকেন বিরিয়ানি, পড়ুয়াদের পুজোর সারপ্রাইজ
Image Credit: মিড ডে মিলে চিকেন বিরিয়ানি

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

দেবব্রত ঘোষ: স্কুলের মিড ডে মিলে চিকেন বিরিয়ানি। ভাবতে অবাক লাগলেও সত্যি।ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী স্কুলে আজ প্রায় আড়াইশো জন ছাত্রকে চিকেন বিরিয়ানি খাওয়ানো হল। মিড ডে মিলে পাতে চিকেন বিরিয়ানি পেয়ে খুশি ছাত্ররাও।

ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী স্কুলে গত ২৯ সেপ্টেম্বর এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছাত্রদের সাথে একসাথে বসে মিড ডে মিলের খাবার খেয়েছিলেন তিনি। পরের দিন উপহার হিসাবে মাছ ও মিষ্টিও পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর এই ভুমিকায় অনুপ্রাণিত হয় স্কুল কর্তৃপক্ষ। সেই থেকেই পুজো উপলক্ষে পড়ুয়াদের মিডে ডে মিলে চিকেন বিরিয়ানি খাওয়ানোর ভাবনা। পুজোর মুখে আজ ছাত্রদের খাওয়ানো হল চিকেন বিরিয়ানি।

শিক্ষকরা নিজেরাই চাঁদা তুলে বিরিয়ানি বানিয়েছেন। মিড ডে মিলের পাতে দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা চিকেন বিরিয়ানি পেয়ে আপ্লুত ছাত্ররা। একেবারে চেটেপুটে বিরিয়ানি সাবাড়। প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী বলেন, স্কুল হল আরেকটা পরিবার। সেখানে ছাত্ররা পড়াশোনার পাশাপাশি আনন্দ করবে, ভালো থাকবে, এটাই লক্ষ্য। আর তাই এই ছোট্ট উদ্যোগ।

তিনি আরও বলেন, তাঁদের লক্ষ্য একটাই স্কুলকে আনন্দমুখর করে তোলা। পড়ুয়াদের আরও একটু আনন্দ দেওয়া। মুখ্যমন্ত্রীর উদ্যোগ তাঁদের বাড়তি অনুপ্রেরণা দিয়েছে। বর্তমানে বাংলা মিডিয়াম অনেক স্কুল যখন ধুঁকছে, কমে আসছে ছাত্রসংখ্যা, তখন স্বাভাবিকভাবেই হাওড়ার ব্যাঁটরার এই স্কুল একেবারেই ব্যতিক্রমী। বদলের বাংলায় এক ব্যতিক্রমী উদাহণ।

আরও পড়ুন, মিড-ডে মিলে মাছ আর রসগোল্লা! হাওড়ার স্কুলে মুখ্যমন্ত্রীর নজিরবিহীন ‘উপহার’

আরও পড়ুন, ভাত-ডাল নয়, মিড-ডে মিলে চিকেন বিরিয়ানি! স্কুলে পড়ুয়াদের আবদার পূরণ শিক্ষকদের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Howrah
West Bengal