SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

হাওড়া গুলি কাণ্ডে অস্ত্র-সহ গ্রেফতার বিরিয়ানি বাপি!

দেবব্রত ঘোষ: হাওড়া গুলি কাণ্ডে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী শেখ বিলাল হোসেন ওরফে বিরিয়ানি বাপি। আগ্নেয়াস্ত্র-সহ তাঁকে পাকড়াও করল পুলিস।  অস্ত্র আইনে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু।

Written By Tanumoy Ghosal
Published: Oct 04, 2026, 11:12 PM IST | Updated: Oct 05, 2026, 01:55 PM IST
Join

দেবব্রত ঘোষ: হাওড়া গুলি কাণ্ডে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী শেখ বিলাল হোসেন ওরফে বিরিয়ানি বাপি। আগ্নেয়াস্ত্র-সহ তাঁকে পাকড়াও করল পুলিস।  অস্ত্র আইনে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু।

শনিবার রাতে হাওড়ার দাশনগর থানার বালটিকুরি জাপানি গেটের কাছে গুলি চলে। রাতেই তল্লাশিতে নামে  দাশনগর থানার পুলিস। অস্ত্র-সহ ধরা পড়ে বিরিয়ানি বাপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, শনিবার রাতে জাপানি গেটের কাছে গুলি চালিয়ে পালিয়েছিল সে।

খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যায় পুলিস। যদিও প্রাথমিকভাবে গুলি চালানোর কথা অস্বীকার করেছে পুলিস। তবে যার নামে অভিযোগ সেই বাপি গ্রেফতার করা হয় রাতেই। আজ, রবিবার সকালে ধৃতকে পেশ করা হয়। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES