বাড়িতে ভাঙচুর, থানায় অভিযোগ জানাতে গিয়ে আটক বিজেপি নেতা! তুমুল বিক্ষোভ
দেবব্রত ঘোষ: বাড়িতে ভাঙচুর! থানায় অভিযোগে জানাতে এসে আটক অভিযোগকারী বিজেপি নেতাই। প্রতিবাদে থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দলের নেতাকর্মীদের। ঘটনাটি ঘটেছে হাওড়া ডোমজুড়ে।
দেবব্রত ঘোষ: বাড়িতে ভাঙচুর! থানায় অভিযোগে জানাতে এসে আটক অভিযোগকারী বিজেপি নেতাই। প্রতিবাদে থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দলের নেতাকর্মীদের। ঘটনাটি ঘটেছে হাওড়া ডোমজুড়ে।
ডোমজুড়ের সলপ পঞ্চাননতলা এলাকার সলপ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্ত বিজেপির বুথ সভাপতি। অভিযোগ, রাতের অন্ধকারে ওই এলাকায় হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মারধর করা হয় বিজেপির বুথ সভাপতি। আহত হন তিনি। ডোমজুড় ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শশধর খেলোর বাড়িতেও চলে ভাঙচুর।
আজ, রবিবার সকালে ডোমজুড় খানায় অভিযোগ জানাতে যান বিজেপির বুথ সভাপতি দুধকুমার গুছাইত। সঙ্গে আরও ১ জন। অভিযোগ, তাঁদেরকেই আটক করে পুলিস। খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে। থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। স্রেফ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই নয়, বিজেপি বুথ-সহ দলের দুই নেতা অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি তোলেন তাঁরা। তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)