প্রাক্তন কাউন্সিলরের গুদামে বোমা! পুরভোটের মুখে শোরগোল হাওড়ায়
দেবব্রত ঘোষ: পুজোর পরই পুরভোট। হাওড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি পাশে গুদাম ঘরে মিলল বোমা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
দেবব্রত ঘোষ: পুজোর পরই পুরভোট। হাওড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি পাশে গুদাম ঘরে মিলল বোমা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
তৃণমূল জমানায় হাওড়ার পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সাবিত্রী সাউ। ঘুসুড়িতে তাঁর বাড়ি লাগোয়া গুদামে পাওয়া গিয়েছে ১০ বোমা। সঙ্গে বালতি, বেলচা-সহ সরকারি ত্রাণ সামগ্রী। সন্দেহ হওয়ায় থানায় খবর দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারাই। এরপর ঘটনাস্থলে গিয়ে গুদাম ঘর খুলতে রীতিমতো চক্ষু চড়কগাছ পুলিসের। গুদাম ঘরে একটি বালতিতে বোমাগুলি রাখা ছিল বলে খবর।
এদিকে ততক্ষণে প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিসে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিস সূত্রে খবর, বোমাগুলি পরীক্ষা করে দেখা হবে। নির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)