দেবব্রত ঘোষ: দীর্ঘদিন ধরেই নাকি বেহাল অবস্থায় ছিল! শেষপর্যন্ত হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শোরুমে পাঁচিল। পাঁচিলে নিচে কেউ আটকে পড়েছেন কিনা, তা স্পষ্ট নয়। তবে চাপা পড়েছে একাধিক বাইক। দুর্ঘটনা ঘটল হাওড়ার অঙ্কুরহাটিতে।
অঙ্কুরহাটির শীতলাতলা এলাকায় ওই শোরুমটি মোটরবাইকের। শোরুম ও লাগোয়া এলাকা পাঁচিল দিয়ে ঘেরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই পাঁচিলটি বেহাল। শোরুম কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। শেষে পঞ্চায়েত ও বিডিও-র দফতরে অভিযোগ জানানো হয়নি। কিন্ত তাতেও কোনও লাভ হয়নি। দুর্ঘটনা ঘটল আজ, বৃহস্পতিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিস। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে হাওড়া ঘুসুড়িতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি লাগোয়া গুদাম মিলল ১০ তাজা বোমা। সঙ্গে সঙ্গে বালতি, বেলচা-সহ সরকারি ত্রাণ সামগ্রী। সন্দেহ হওয়ায় থানায় খবর দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারাই। এরপর ঘটনাস্থলে গিয়ে গুদাম ঘর খুলতে রীতিমতো চক্ষু চড়কগাছ পুলিসের। গুদাম ঘরে একটি বালতিতে বোমাগুলি রাখা ছিল বলে খবর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)