SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পড়া না পারায় শিশুকে বেধড়ক মার শিক্ষিকার? চোখের নীচে কালশিটে! সারা শরীরে... ভয়ংকর

Tutor Beats Student: আসানসুলের রূপনারায়ণপুরে পড়া না পারায় শিশু ছাত্রীকে মারধরের অভিযোগ প্রাইভেট শিক্ষিকার বিরুদ্ধে। চোখের নীচে কালশিটে ও শরীরে আঘাতের চিহ্ন দেখে থানায় লিখিত অভিযোগ পরিবারের।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 03, 2026, 02:36 PM IST | Updated: Nov 03, 2026, 02:41 PM IST
Join

বাসুদেব চট্টোপাধ্য়ায়: পড়া না পারায় শিশুকে বেধড়ক মার? চোখের নীচে কালশিটে। শরীরজুড়ে আঘাতের দাগ। চাঞ্চল্য রূপনারায়ণপুরে পড়া না পারার কারণে টিউশনে এক শিশু ছাত্রীকে মারধরের অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ, মারধরের জেরে শিশুটির চোখের নীচে মারের দাগ পড়েছে। পা-সহ শরীরের একাধিক জায়গাতেও রয়েছে আঘাতের চিহ্ন। শিশুটির শারীরিক অবস্থা দেখে উদ্বিগ্ন পরিবারের সদস্যেরা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রূপনারায়ণপুরের রাঙ্গামাটি এলাকার বাসিন্দা মনোজ দাস ও পরিণীতি দাসের মেয়ে প্রিয়াংসী অভিযুক্ত শিক্ষিকা গার্গী ঘোষের কাছে টিউশন পড়তে যেত। গার্গী ঘোষ রূপনারায়ণপুর দুর্গামন্দির সংলগ্ন বিনায়ক কমপ্লেক্সের বাসিন্দা। পরিবারের অভিযোগ, পড়া না পারার কারণে ওই শিশুকে মারধর করেন শিক্ষিকা। তার পরেই শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। চোখের নীচে ও পায়ে কালশিটে দাগ দেখে কার্যত স্তম্ভিত পরিবারের সদস্যেরা।

শিশুকে পড়াশোনার ক্ষেত্রে শাসন করা আর শারীরিক নির্যাতন করা যে এক বিষয় নয়, সেই প্রশ্নই নতুন করে সামনে এসেছে এই ঘটনায়। সামান্য পড়া না পারার কারণে কোনও শিশুকে এ ভাবে মারধর করা যায় কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রাও। শিশুদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ও সহানুভূতির পরিবর্তে শারীরিক শাস্তির অভিযোগ উঠলে তা নিঃসন্দেহে উদ্বেগজনক।

ইতিমধ্যেই শিশুটির পরিবারের পক্ষ থেকে সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শিক্ষিকা গার্গী ঘোষ। ফলে ঠিক কী ঘটেছিল, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

আরও পড়ুন, প্রেমিকার ঘরে হাতেনাতে পাকড়াও! গণপিটুনিতে দিল্লির যুবক 'খুন' সালানপুরে, পরকীয়ার নির্মম পরিণতি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES