SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ইসিএলের কোলিয়ারি-সংলগ্ন এলাকায় চলছে যৌথ অভিযান! উদ্ধার টন টন অবৈধ কয়লা

Asansol Coal Smuggling Case: ইসিএলের কোলিয়ারি-সংলগ্ন এলাকায় চলছে যৌথ অভিযান! উদ্ধার টন টন অবৈধ কয়লা। অবৈধ কয়লা ব্যবসা ও কয়লা চুরির বিরুদ্ধে অনবরত অভিযান শুরু করা হয়েছে।

Written By Soumitra Sen
Published: Oct 05, 2026, 08:50 AM IST | Updated: Oct 05, 2026, 02:02 PM IST
Join

বাসুদেব চট্টোপাধ্যায়: আসানসোলে ইসিএলের কোলিয়ারি-সংলগ্ন এলাকায় প্রায়ই চলছে যৌথ অভিযান। উদ্ধার হয়েছে প্রায় ২০ মেট্রিক টন অবৈধ কয়লা। অবৈধ কয়লা ব্যবসা ও কয়লা চুরির বিরুদ্ধে অনবরত অভিযান শুরু করা হয়েছে। ইসিএল হেড কোয়ার্টার্স টাস্ক ফোর্স, সিআইএসএফ এবং বিভিন্ন এরিয়া সিকিউরিটি টিম এই অভিযান চালাচ্ছে। সম্প্রতি আসানসোলের হীরাপুর থানার খড়মাবাদ-ধেমোমেন কোলিয়ারি এলাকার হনুমান মন্দিরের পিছনে একটি যৌথ অভিযান চালানো হয়।

১৮ থেকে ২০ মেট্রিক টন

সেই অভিযান থেকে আনুমানিক ১৮ থেকে ২০ মেট্রিক টন অবৈধ  কয়লা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর, উদ্ধার হওয়া কয়লা ওই এলাকা থেকে সরিয়ে ধেমোমেন কোলিয়ারি চত্বরে সংরক্ষণ করা হয়েছে।
ইসিএলের সদর দফতর বা হেড কোয়ার্টার্স টাস্ক ফোর্সের সিকিউরিটি ইন্সপেক্টর পীযূষ সিং, সিআইএসএফ শীতলপুর কিউআরটির ডি কে সিং, সোদপুর এরিয়া সিকিউরিটি  দলের ইন্দ্রনীল মাঝি ও জগদম্বা মাহাতো ও সংশ্লিষ্ট কয়লাখনিগুলির নিরাপত্তাকর্মীরা এই অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন।

কালো হিরের অভিযান

ইসিএলের তরফে অভিযান নিয়ে হীরাপুর থানাকে জানানো হয়। খবর পেয়ে স্থানীয় পুলিসও এলাকায় পৌঁছয়। এরপর যৌথ অভিযানে অবৈধ কয়লা উদ্ধার করা হয়। ইসিএল নিরাপত্তা বিভাগ এবং সিআইএসএফ এই এলাকায় অবৈধ কয়লা ব্যবসা ও কয়লা চুরির বিরুদ্ধে ক্রমাগত অভিযান চালাচ্ছে। খড়মাবাদ এলাকার এদিনের অভিযান এরই একটা অংশ বলে জানা গিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES