SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

আখবানও রুখতে পারেনি শীতবাতাস! মরসুমের প্রাক্কালেই কাঁপতে শুরু করেছে এলাকা, নামতে শুরু করেছে পারদ

Winter Season Updates: নামতে শুরু করেছে পারদ, শীতের আগমনী বার্তা উত্তরের জলপাইগুড়িতে। শীতের আমেজে ক্রমশ মেতে উঠছে গোটা উত্তরবঙ্গই! সকাল থেকেই অনুভূত হচ্ছে শীতের আমেজ। হালকা ঠান্ডার পরশ গায়ে মেখে শীতপোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়ছেন সাধারণ মানুষ।

Written By Soumitra Sen
Published: Nov 15, 2026, 03:52 PM IST | Updated: Nov 15, 2026, 03:56 PM IST
Join

প্রদ্যুৎ দাস: শীতের আমেজে ক্রমশ মেতে উঠছে উত্তরবঙ্গ! নামতে শুরু করেছে পারদ। শীতের আগমনী বার্তা উত্তরের জলপাইগুড়িতে। সকাল থেকেই শহর জুড়ে অনুভূত হচ্ছে শীতের আমেজ। হালকা ঠান্ডার পরশ গায়ে মেখে শীতের পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়ছেন সাধারণ মানুষ। সকালবেলা চায়ের দোকানগুলিতেও বাড়ছে ভিড়। এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে শীতের সকাল উপভোগ করছেন শহরবাসীরা। দিনের শুরুতেই আবহাওয়ার এই পরিবর্তনে খুশি শীতপ্রেমীরা। ধীরে ধীরে শীতের সন্ধ্যা ও সকালের আমেজ উপভোগ করতে শুরু করেছেন জলপাইগুড়িবাসী। শীতের মরশুমকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে গোটা শহর।

আরও পড়ুন: বিধ্বংসী ঘূর্ণিঝড়; ৩০৫ কিমি/ঘণ্টা হাওয়া! ২০ ফুট উঁচু জলোচ্ছ্বাসে নরক 

'সিভিয়ার সাইক্লোন আখবান'

ওদিকে 'সিভিয়ার সাইক্লোন' হতে চলেছে 'আখবান'। ঘোষণা করেছে মৌসম ভবন। এর পরোক্ষ প্রভাবে জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির আশঙ্কা আছে। বিঘ্ন ঘটতে পারে হৈমন্তিকা উৎসবে। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। বেশ কয়েকটি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে। উপকূল এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা। সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪৫ থেকে ৫০ কিলোমিটারের কাছাকাছি। আগামীকাল, সোমবার সন্ধ্যায় আখবানের জন্ম হবে। তখন এটি সাধারণ ঘূর্ণিঝড়ই থাকবে। এর পর সমুদ্রপৃষ্ঠে দীর্ঘ অবস্থানের কারণে শেষ পর্যন্ত এটি শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোন ক্যাটেগরি ৩ হ্যারিকেনের সমতুল ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গে পশ্চিমি ঝঞ্ঝা

'আখবান'-এর প্রভাব কি পড়বে না উত্তরে? 'সিভিয়ার সাইক্লোন' 'আখবান' কি রুখতে পারবে না উত্তরের প্রথাসিদ্ধ শীতবাতাসকে? জানা গিয়েছে, উত্তরবঙ্গে পার্বত্য জেলায় আজ, রবিবার রাত থেকে আগামীকাল, সোমবার বিকেল পর্যন্ত অতিক্রম করবে শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা। এর জেরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে খুব হালকা তুষারপাতও হতে পারে। বাকি উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও প্রভাব কার্যত নেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES