• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কৃষক বন্ধুর টাকা পেতে জরুরি কোন ৪ নথি? কীভাবে নিজের KB ID খুঁজে পাবেন?

কৃষক বন্ধুর টাকা পেতে জরুরি কোন ৪ নথি? কীভাবে নিজের KB ID খুঁজে পাবেন?

Krishak Bandhu: রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় ও সামাজিক সুরক্ষাভিত্তিক প্রকল্প ‘কৃষক বন্ধু (নতুন) প্রকল্প’। কোনও যোগ্য কৃষক যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, তার জন্যই সমস্ত উপভোক্তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে নথি জমা দিয়ে, প্রয়োজনে অনলাইন পোর্টাল ব্যবহার করে নিজেদের তথ্য আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Written BySudeshna Paul Saha
Published: Sep 28, 2026, 07:14 PM IST|Updated: Oct 05, 2026, 02:07 PM IST
joinshare
কৃষক বন্ধুর টাকা পেতে জরুরি কোন ৪ নথি? কীভাবে নিজের KB ID খুঁজে পাবেন?
Image Credit: কৃষক বন্ধুর জন্য জরুরি নথি

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কৃষকবন্ধুর জন্য নতুন করে ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় ও সামাজিক সুরক্ষাভিত্তিক প্রকল্প ‘কৃষক বন্ধু (নতুন) প্রকল্প’। রাজ্যজুড়ে প্রকৃত ও যোগ্য কৃষকদের কাছে সরকারি অনুদান পৌঁছে দেওয়াই এই প্রকল্পের আশু লক্ষ্য়। যেজন্য বর্তমানে প্রকল্পের আওতায় থাকা সমস্ত উপভোক্তাদের তথ্য ও নথি যাচাই করা হবে। যাঁরা এখনও নির্ধারিত ফর্ম জমা দিতে পারেননি, তাঁদেরও আবেদনের সুযোগ দেওয়া হবে। নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সংশ্লিষ্ট ব্লক কৃষি আধিকারিকের দফতরে জমা দিতে হবে।

নির্দেশিকা অনুযায়ী ফর্মের সঙ্গে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, আধার-লিংকড ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, রেজিস্টার্ড মোবাইল নম্বর, প্রয়োজনে স্বামী বা স্ত্রীর আধার ও মোবাইল সংক্রান্ত তথ্য এবং জমির পরিমাপ ও জমি সংক্রান্ত নথি জমা দিতে হবে। কোনও যোগ্য কৃষক যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, তার জন্যই সমস্ত উপভোক্তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে নথি জমা দিতে বলা হয়েছে। প্রয়োজনে অনলাইন পোর্টালে নিজেদের তথ্য আপডেট করতে হবে।

প্রয়োজনীয় নথি
রাজ্য সরকার তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ‘ডাবল ফিল্টার’ চালু করেছে। ফর্ম জমা দেওয়ার সময় যে সমস্ত নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক তা হল- উপভোক্তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। আধার নাম্বার ও আধার কার্ড। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কৃষক বন্ধু ডেটাবেসের সঙ্গে লিংকড সক্রিয় মোবাইল নাম্বার। প্রয়োজনে স্বামী বা স্ত্রীর আধার ও মোবাইলের তথ্য জমা নেওয়া হতে পারে। জমির পরিমাণের সঠিক তথ্য। জমির হালনাগাদ পরচা বা মালিকানার সঠিক প্রমাণপত্র।

কৃষক বন্ধু আইডি বা KB ID কীভাবে বের করবেন?
আবেদন প্রক্রিয়া, পেমেন্ট স্ট্যাটাস চেক ও তথ্য আপডেট করতে কৃষক বন্ধু আইডির প্রয়োজন। এই আইডি খুঁজে পাওয়ার জন্য-

প্রথমে রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইট krishakbandhu.wb.gov.in-এ যান।

তারপর হোমপেজের ‘Registered Farmer’s Information’ বা ‘Farmer Search’ অপশনে ক্লিক করুন।

এবার আধার নম্বর, ভোটার আইডি অথবা নথিভুক্ত মোবাইল নম্বর দিয়ে সার্চ করুন।

এরপর সঠিক নম্বরটি লিখে নির্দিষ্ট CAPTCHA কোড অথবা আই এম নট আ রোবট পূরণ করে ‘Search’ অপশনে ক্লিক করুন।

শেষে সঙ্গে সঙ্গে স্ক্রিনে কৃষকের সম্পূর্ণ নাম, স্ট্যাটাস এবং কৃষক বন্ধু আইডি (KB ID) ফুটে উঠবে।

দরকারে নিকটবর্তী ব্লক কৃষি অফিস অথবা কৃষি সহায়কের কাছে গিয়ে ভোটার বা আধার কার্ড দিয়েও আইডি বের করতে পারেন। এছাড়া সরকারি হেল্পলাইন নম্বর 033-23570021 এবং অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9830383383-এর মাধ্যমেও কৃষক বন্ধু আইডি পেতে পারেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল) 

Add Zee News as a Preferred Source
TAGS:
Krishak Bandhu