SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

শীতের মুখে ঘূর্ণাবর্তের জোড়া ফলা! আজ থেকেই বদলাবে আবহাওয়া, ৫ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি

West Bengal Weather Update: আজ আংশিক মেঘলা আকাশ; কোথাও বা মেঘলা আকাশ। আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়বে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় অস্বস্তি হবে কলকাতা-সহ সংলগ্ন কিছু এলাকায়।

Edited By Soumita Khan
Published: Nov 09, 2026, 09:19 AM IST | Updated: Nov 09, 2026, 09:25 AM IST
Join

অয়ন ঘোষাল: আজ সোমবার থেকে বৃষ্টি শুরু হবে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হালকা বৃষ্টি শুরু। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির স্পেল চলবে। বৃহস্পতিবার কিছু জায়গায় কুয়াশার সম্ভাবনা থাকবে সকালের দিকে।

সিস্টেম
বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও গুরুত্বপূর্ণ সিস্টেম নেই। দক্ষিণপূর্ব বাংলাদেশে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর-পূর্ব বিহারে আরও একটি ঘূর্ণাবর্ত।

দক্ষিণবঙ্গ 
আজ সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদীয়া মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: রাজ্যে ফের এনকাউন্টার! রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত এনকাউন্টারে খতম

মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা সব জেলায়। চার জেলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ এলাকায়। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, বৃষ্টির সম্ভাবনা কমবে।

উত্তরবঙ্গ
আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা দমকা বাতাস।

মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু'এক জায়গায় দমকা বাতাস থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা।

বুধবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টির সম্ভাবনা কমবে।

আরও পড়ুন: 'এদেশ আমাদের, অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করতে হবে', দীপাবলিতে বিএসএফের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

কলকাতা 
আজ আবহাওয়ার পরিবর্তন। আংশিক মেঘলা আকাশ; জলীয়বাষ্প জনিত অস্বস্তি বাড়তে পারে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মঙ্গলবার। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। উইকেন্ডে তাপমাত্রা ফের কমতে পারে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯৬ শতাংশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES