• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /'এদেশ আমাদের, অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করতে হবে', দীপাবলিতে বিএসএফের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

'এদেশ আমাদের, অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করতে হবে', দীপাবলিতে বিএসএফের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

Kali Puja: মুখ্যমন্ত্রী বলেন, বিএসএফের আইজির কাছে আমি কৃতজ্ঞ। উনি কিছু পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী কিছু পদক্ষেপ আমি করব

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 08, 2026, 01:30 PM IST|Updated: Nov 08, 2026, 01:33 PM IST
joinshare
'এদেশ আমাদের, অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করতে হবে', দীপাবলিতে বিএসএফের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Image Credit: শুভেন্দু অধিকারী

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
'প্রত্যেকের জীবন ভরে উঠুক ভালবাসা, আলো ও সুখে', দীপাবলিতে ছেলের মুখ দেখালেন ভিকি-ক্যাট

'প্রত্যেকের জীবন ভরে উঠুক ভালবাসা, আলো ও সুখে', দীপাবলিতে ছেলের মুখ দেখালেন ভিকি-ক্যাট

2

কালীপুজোর রাতে জোড়া অগ্নিকাণ্ড! আতশবাজির প্রদর্শনীর মাঝেই.. তুমুল আতঙ্ক

3

'বাজি ফাটালে অনেক অসুখ-বিসুখও সেরে যায়'! কালীপুজোয় বিতর্কে পাপিয়া

4

উত্তর প্রদেশ বিধানসভা ভোটে এনডিএ পাবে কত আসন, জেনে নিন যোগীর ভবিষ্যদ্বাণী

5

নিম গাছকে বেনারসি-গহনায় সাজিয়ে কালী রূপে পুজো করা হয়, ৩০০ বছর ধরে চলে আসছে 'ঝুপো মা'-র আরাধনা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: হাকিমপুর সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা বিনিময় করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের দীপাবলির শুভকামনা জানাচ্ছি। রাজ্য পুলিসের অনেকেই রয়েছেন। আপনারা ছুটি বাতিল করেও আমাদের সুরক্ষা দিচ্ছেন। এর জন্য রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে আপনাদের দীপাবলির শুভেচ্ছা জানাতে এসেছি।

বিগত সরকারের কথা টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন,  রাজ্যের বিগত সরকার বিএসএফের সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। ওইসব কথা ছাড়ুন। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে।  এই ভূমি স্বামী বিবেকানন্দের ভূমি। উনি বলতেন চরৈবেতি, চরৈবেতি অর্থাত্ এগিয়ে চল, এগিয়ে চল। অতীতে কী হয়েছে, ছেড়ে দিন। আমাদের এখন সামনের দিকে এগোতে হবে। দেশকে সুরক্ষিত করতে হবে, সীমান্তকে সুরক্ষিত রাখতে হবে। ৬০০ কিলোমিটার জমি প্রাক্তন রাজ্য সরকার দেয়নি। কেন্দ্র বারবার বলেছে। আমরা আসার পর খুব কম সময়ে আপানাদের জমি দিয়ে দিয়েছি। আমাদের কাছে নেশন ফাস্ট। এখন বিএসএফ, রাজ্য পুলিস, এসএসবি একসঙ্গে কাজ করছে। আগত সময়েও আমরা একসঙ্গে কাজ করব।

মুখ্যমন্ত্রী বলেন, বিএসএফের আইজির কাছে আমি কৃতজ্ঞ। উনি কিছু পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী কিছু পদক্ষেপ আমি করব। পরের বছর থেকে আমি চালু করে দেব সীমা মিত্র পুরস্কার। এখানে বর্ডার এলাকায় যারা তরুণ রয়েছেন তাদের কাজ দেওয়ার উদ্যোগ নেব। রাজ্যে বর্তমানে যেসব প্রকল্প রয়েছে এবং ভবিষ্যতে যেসব প্রকল্প আসবে তার মধ্য়ে থেকে সীমান্তের শিক্ষিত যুবকদের কাজের ব্য়বস্থা করা হবে।  ক্ষমতার আসার পর আমি চালু করেছি 'জীবনরক্ষা পুরস্কার' চালু করেছি পুলিসের মধ্যে। আজ ঘোষণা করছি ২০২৭ সালে চালু করা হবে 'সীমা মিত্র পুরস্কার'। বিএসএফ, এসএসবি ও পশ্চিমবঙ্গ পুলিস কর্মীদের ওই পুরস্কার দেওয়া হবে। জানি এখানে পরিকাঠামোর কিছু অভাব রয়েছে। আমাদের যদি কোনও সহযোগিতা লাগে তাহলে বলবেন। পুলিসকে বলে রেখেছি সহযোগিতা করতে।

আরও পড়ুন-যাঁর নির্দেশে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল তাঁকেই দিল্লি পুলিসের ভ্যানে উঠতে হয়েছে: মুখ্যমন্ত্রী

দেশের পুলিসের পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, গোটা দেশে একলাখে ১৫৫ জন পুলিস রয়েছে। উত্তর প্রদেশে সবয়েছে বেশি পুলিস রয়েছে, ২০০ জন। পশ্চিমবঙ্গে সবচেয়ে কম, মাত্র ১০৫ জন। ক্ষমতায় আসার পর আমরা মোট ১১,৩০০ পুলিসকে নিয়োগ দিয়েছি। গতকাল কলকাতা পুলিসে ৩০৯ জনকে এসআই পদে নিয়োগ দেওয়া হয়েছে। ডিসেম্বরে ১৩৩১ জন আধিকারিককে নিয়োগ করবে রাজ্য সরকার। জানুয়ারি মাসে আমরা কলকাতা পুলিসে ৪০০০ নতুন কনস্টেবলকে নিয়োগ পত্র দেবে। ওইসব নিয়োগ হয়ে যাওয়ার পর সীমান্তে আমাদের যে ১১ জেলা রয়েছে। সেগুলি সুরক্ষিত হবে। আমার সোস্যাল মিডিয়া প্লাটফর্মে দেখবেন কীভাবে রাজ্য পুলিস ও বিএসএফ মিলে ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে কাজ করছে। এইসব কাজ কাজ চালু রাখতে হবে। আর অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশের বাইরে বের করে দিতে হবে। এই দেশ আমাদের, ভারতীয়দের। আপনাদের পরিবারকে আমরা শুভকামনা জানাবেন।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari