কিরণ মান্না: যাঁর নির্দেশে মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছিল,মহালয়ার আগের দিন তাকেই দিল্লি পুলিশের প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। পূর্ব মেদিনীপুরের তমলুকের উত্তরায়ন ক্লাবের কালী পূজার উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যবাসীকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সবুজ বাজি ফাটানো, ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ে রেখে পুজো উদযাপনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য শিল্প আসুক বাণিজ্য হোক, হাজার হাজার লক্ষ লক্ষ সরকারি ও বেসরকারি নিয়োগ হবে, তোলাবাজি ,সিন্ডিকেট রাজ, ভয়ের পরিবেশ আমরা পাকাপাকিভাবে মুছে দেব। পশ্চিমবাংলাবাসীর জীবনে আলোর রোশনাই এনে দেব। ক্লাবের মন্ডপে ফিতে কেটে পুজো উদ্বোধনের পর শুভেন্দু অধিকারী কালী মায়ের মূর্তিতে মাল্যদান করেন, ঘন্টা বাজিয়ে পঞ্চ প্রদীপ জ্বালিয়ে পুজো করেন,আরতিও করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মা কালীর শক্তি আপনি চোখে দেখতে পাবেন না, কাজে বুঝতে পারবেন। ২০২৫ সালে যাঁর নির্দেশে কালী মাকে কাকদীপের সূর্যনগরে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল এবার মহালয়ার দিন দিল্লি পুলিসের প্রিজন ভ্যানে তাঁকে উঠতে হয়েছে। আপনিও জানতেন না, আমিও জানতাম না। যিনি উঠেছেন তিনিও জানতেন না। এটাই হল মায়ের আসল শক্তি। এইজন্য নন্দীগ্রামে নমিনেশন জমা দেওয়ার আগে মা বর্গভীমাকে প্রণাম করেছিলাম। মা সেদিনই আশীর্বাদ দিয়েছিল, জয়তু ভব।

মুখ্যমন্ত্রী আরও বলেন, কালকে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখবেন কলস নিয়ে সবাই বের হয়। মা বর্গভীমাকে প্রণাম করে সবাই একত্রিত হয়। এটা অনেক দিনের ঐতিহ্য। আমি অন্তত আমার ছাত্রাবস্থা থেকে তমলুকে আসছি। তখন থেকেই দেখছি এই দীপাবলির বিকালে সব শোভাযাত্রাগুলো বের হয়। মা বর্গভীমাকে প্রণাম করে কলস নিয়ে মণ্ডপে আসে। চাইব পুলিসের সঙ্গে সহযোগিতা করবেন। আলোর উত্সব দীপাবলির সঙ্গে মা কালীর সংযোগ রয়েছে। একদিকে কালীঘাট অন্যদিকে দক্ষিণেনশ্বর। পশ্চিমবঙ্রে যারা সনাতনী তারা মা কালীর বিশেষ ভক্ত। কোথাও শ্যামা মায়ের নামে, কোথাও বর্গভীমার নামে আমরা পুজো দিই। চাইব সবাই কুম্ভকারদের কাছ থেকে মাটির প্রদীপ কিনে জ্বালাবেন। আর আলোর উত্সবে কামনা করব, শিল্প আসুক, বাণিজ্যের শ্রীবৃদ্ধি হোক, কর্ম সংস্থান হোক। মহালয়ার পরের দিন ১১ হাজার নব নিযুক্তি কনস্টেবলের হাতে নিয়োগপত্র দিয়েছি। আজও ৩৩০ জন কলকাতা পুলিসের এসআইয়ের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছি। হাজার হাজার সরকারি নিয়োগ তো হবেই, বেসরকারি নিয়োগও হবে। বিনিয়োগ আসব, সবাই শান্তিতে থাকবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)