• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /মেঘের গর্জন, ধেয়ে আসছে দুর্যোগ! কোন কোন জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি?

মেঘের গর্জন, ধেয়ে আসছে দুর্যোগ! কোন কোন জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি?

West Bengal Weather Update: ভাইফোঁটা মিটলেই রাজ্যে হালকা শীতের পরশ। তার আগে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির স্পেল চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Edited BySoumita Khan
Published: Nov 10, 2026, 10:15 AM IST|Updated: Nov 10, 2026, 10:57 AM IST
joinshare
মেঘের গর্জন, ধেয়ে আসছে দুর্যোগ! কোন কোন জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি?

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
মেঘের গর্জন, ধেয়ে আসছে দুর্যোগ! কোন কোন জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি?

মেঘের গর্জন, ধেয়ে আসছে দুর্যোগ! কোন কোন জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি?

2

আলোর উৎসবেই নেমে এল ঘোর অন্ধকার! পিতৃহারা অভিনেতা সোহম চক্রবর্তী

3

ফার্নেসে আছড়ে পড়ল দানবীয় ক্রেন! স্টিল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ১৬ শ্রমিকের

4

আলোর উত্‍সবে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বাজির ফুলকি থেকে... শিলিগুড়িতে আতঙ্ক

5

বাজিতেও সনাতন-দ্বন্দ্ব'! 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতে অসুবিধা কেন'? বামেদের 'খোঁচা' মুখ্যমন্ত্রীর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: আজ মঙ্গলবার ও কাল বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির স্পেল চলবে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার এবং দক্ষিণবঙ্গের শুক্রবার থেকে আবার শুষ্ক আবহাওয়া।

সিস্টেম
দক্ষিণপূর্ব বাংলাদেশের এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে।

দক্ষিণবঙ্গ 
আজ মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ এলাকায়। বাকি জেলাতে ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: আলোর উত্‍সবে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বাজির ফুলকি থেকে... শিলিগুড়িতে আতঙ্ক

বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কলকাতা সহ বেশ কিছু জেলায় কুয়াশার সম্ভাবনা। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কিছু এলাকায়।

উত্তরবঙ্গ 
আজ মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু'এক জায়গায় দমকা বাতাস থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা।

বুধবার বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। নীচের দিকে তিন জেলাতে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। পরের কয়েক দিনে তাপমাত্রা কমতে পারে।

কলকাতা 
আজ ও কাল বৃষ্টির সামান্য সম্ভাবনা কলকাতাতে। আংশিক মেঘলা আকাশ এবং বেলার দিকে পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। মেঘলা আকাশের কারনে দিনের তাপমাত্রা কম থাকলেও বাড়বে রাতের তাপমাত্রা।

আরও পড়ুন: বাজিতেও সনাতন-দ্বন্দ্ব'! 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতে অসুবিধা কেন'? বামেদের 'খোঁচা' মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। উইকেন্ডে তাপমাত্রা ফের কমতে পারে। মনোরম আবহাওয়ার সম্ভাবনা।

কলকাতার তাপমাত্রা

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্র। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৫ শতাংশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather Update