• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /আলোর উৎসবেই নেমে এল ঘোর অন্ধকার! পিতৃহারা অভিনেতা সোহম চক্রবর্তী

আলোর উৎসবেই নেমে এল ঘোর অন্ধকার! পিতৃহারা অভিনেতা সোহম চক্রবর্তী

Soham Chakraborty: উত্‍সবের আবহেই অভিনেতা-প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর জীবনে নেমে এল শোকের ছায়া। বাবাকে হারালেন অভিনেতা। ৮০ বছর বয়সেই প্রয়াত হয়েছেন অভিনেতার বাবা।

Written BySoumita Khan
Published: Nov 10, 2026, 09:59 AM IST|Updated: Nov 10, 2026, 10:00 AM IST
joinshare
আলোর উৎসবেই নেমে এল ঘোর অন্ধকার! পিতৃহারা অভিনেতা সোহম চক্রবর্তী

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
আলোর উৎসবেই নেমে এল ঘোর অন্ধকার! পিতৃহারা অভিনেতা সোহম চক্রবর্তী

আলোর উৎসবেই নেমে এল ঘোর অন্ধকার! পিতৃহারা অভিনেতা সোহম চক্রবর্তী

2

ফার্নেসে আছড়ে পড়ল দানবীয় ক্রেন! স্টিল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ১৬ শ্রমিকের

3

আলোর উত্‍সবে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বাজির ফুলকি থেকে... শিলিগুড়িতে আতঙ্ক

4

বাজিতেও সনাতন-দ্বন্দ্ব'! 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতে অসুবিধা কেন'? বামেদের 'খোঁচা' মুখ্যমন্ত্রীর

5

'চার্জশিটও করাব, কাস্টডি ট্রায়ালও করাব! পুলিসকে...' কালীঘাট কাণ্ডে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্‍সবের আলোর মাঝেই নেমে এল অন্ধকার। পিতৃহারা হলেন অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। সোমবার শহরের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন অভিনেতার বাবা সুব্রত চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে ভেন্টিলেশন অবস্থায় সুব্রতবাবুর জীবনাবসান ঘটে। উৎসবের মরসুমে এই আকস্মিক বিয়োগব্যথায় শোকস্তব্ধ হয়ে পড়েছে চক্রবর্তী পরিবার।

বাবার সঙ্গে সোহমের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ এবং ফ্রেন্ডলি। ২০২১ সালে বাবার ৭৫ তম জন্মদিন বেশ ধুমধাম করে উদযাপন করেছিলেন অভিনেতা। তবে সম্প্রতি সুব্রতবাবুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে বেসরকারি এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে তিনি ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন।

আরও পড়ুন: ভারত-নেপাল সীমান্তে প্রাণঘাতী অভিযান! ভয়াবহ ষড়যন্ত্রের মুখোমুখি ক্রাইম ব্রাঞ্চ, ব্যাপার কী?

উল্লেখ্য, রাজনীতি এবং বড় পর্দা- উভয় ক্ষেত্রেই বিগত কয়েক বছর ধরে দাপটের সঙ্গে কাজ করেছেন সোহম। তবে ২০২৬ সালে বাংলায় রাজনৈতিক পালাবদলের পর থেকেই তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনে টানাপোড়েন শুরু হয়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হন এবং বিধায়ক পদ হারান। এরপর থেকেই একের পর এক আইনি ঝামেলা ও বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।

এমনতী গত জুলাই মাসে সোহমের বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকা প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে। হুগলির আরামবাগের বাসিন্দা তথা 'সোনম মুভিজ়'-এর কর্ণধার শেখ শাহিদ ইমাম টালিগঞ্জের চারু মার্কেট থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন। এরপর গত অগাস্টে বকেয়া পারিশ্রমিক চাইতে গিয়ে মারধরের শিকার হন এক মিস্ত্রি। সেই অভিযোগের ভিত্তিতে বেহালা থানায় সোহমের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এর আগে বিধায়ক থাকাকালীনও একটি রেস্তরাঁয় শুটিংয়ের সময় কর্মীদের হুমকি দেওয়া ও মারধরের ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন তিনি।

আরও পড়ুন- 'গ্যাস চেম্বারে আছি...'! কালীপুজোর রাতে অভিনেতার ঘর পুড়ে ছারখার, আতশবাজির 

এত প্রতিকূলতার মাঝেও নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন অভিনেতা। সম্প্রতি টলিপাড়ার এক নামী প্রযোজকের সঙ্গে নতুন সিনেমার বিষয়ে বৈঠকও করেন। নিয়ম মেনে এ বছরও মহাসমারোহে বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করেছিলেন তিনি। কিন্তু ঘুরে দাঁড়ানোর এই লড়াইয়ের মাঝেই জীবনে নেমে এল ঘোর অন্ধকার, উৎসবের আবহে চিরতরে বাবাকে হারালেন সোহম।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tollywood