SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রাতের তাপমাত্রা নামবে ৪ ডিগ্রি, তারপরই বৃষ্টি! একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস

Weather Update: বাংলায় ঢুকেছে হালকা শীতের আমেজ। আগামী কয়েক দিনে রাজ্যের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ১৬ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস।

Written By Debasmita Das
Published: Nov 14, 2026, 07:49 AM IST | Updated: Nov 14, 2026, 07:57 AM IST
Join

অয়ন ঘোষাল: বাংলায় হালকা শীতের প্রথম পরশ। দিনের তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ২ ডিগ্রি নিচে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য ওপরে। শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে রাজ্যের জেলায় জেলায় রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। রবিবার থেকে বিশেষত পশ্চিমের জেলায় ভোরের দিকে বাড়ি থেকে বেরোনো মানুষকে হালকা শীতের পোশাক ব্যবহার করতে হবে। 

কলকাতায় শীত?

কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শনিবার রাতে বাতনুকূল যন্ত্রের প্রয়োজন হবে না। পাখার গতি কমাতে হবে মধ্যরাতের পর। রবিবার ভোরে যারা বেরোবেন তাদের হালকা শীতের পোশাক বা কম্ফোটার প্রয়োজন হতে পারে। শীতের এই হালকা আমেজের ভিলেন তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ তার ঘনত্ব এবং শক্তি বাড়িয়ে ১৬ নভেম্বর মধ্যরাতে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। পরিণতি পাওয়ার পর এর নাম হতে চলেছে আখবান।

আরও পড়ুন, বড় খবর: মমতাপন্থী এই তৃণমূল বিধায়ক এবার গ্রেফতার হবেন? অনুগামীরা হেফাজতে, ভয়ংক

ঘূর্ণিঝড়ের প্রভাব

ঘূর্ণিঝড় কোথায়, কখন ল্যান্ডফল করবে, তা এখনও স্পষ্ট নয়। তবে বাংলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে এর অবশ্যম্ভাবী প্রভাব পড়ার সম্ভাবনা। সরাসরি প্রভাব নেই খুব সম্ভবত। তবে পরোক্ষ প্ৰভাবে শীতের এই হালকা আমেজের সাময়িক বিনাশ ঘটবে।

বঙ্গে বৃষ্টি শুরু হবে 

১৮ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় মূলত শুকনো আবহাওয়া। ১৯ নভেম্বর কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

ছট পুজো নির্বিঘ্নে কেটে গেলেও চিন্তা জগদ্ধাত্রী পুজোয়। হৈমন্তিকা ঠাকুর দেখায় বিঘ্ন ঘটতে পারে হেমন্তের বৃষ্টি। চাষির পাকা ধান নষ্ট হতে পারে। মাঠে কাটা ধান থাকলে দ্রুত তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি আবহাওয়া বিভাগ। মাটি ভিজে থাকায় আরও পিছিয়ে যেতে পারে আলুচাষ।

আরও পড়ুন, পাড়ায় পাড়ায় পুলিসি নজরদারি এবার আরও স্মার্ট: নবান্ন সূচনা ‘পুলিস মিত্র’ অ্যাপের, কী কী

সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশঃ গভীর থেকে গভীরতর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর বোঝা যাবে এটির ল্যান্ড ফল কোথায় হতে চলেছে। প্রাথমিক ভাবে অন্ধ্র উপকূলে ল্যান্ড ফলের ইঙ্গিত মিললেও প্রবল শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এবং দেশের উত্তর পশ্চিম দিক থেকে আসা সুবিশাল শীতল শুষ্ক হাওয়ার ধাক্কায় শেষ পর্যন্ত আখবান ঘুরে যেতে পারে ওড়িশার দিকে। এমনকি পশ্চিমবঙ্গের উপকুল ঘেঁষে সেটি বাংলাদেশের দিকে যাত্রাপথ বদল করতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES