SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

যত খুশি ফ্রি টিকিট আর নয়! সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা নিয় বড় সিদ্ধান্ত সরকারের

West Bengal free bus ticket rule: সরকারি দূরপাল্লার বাসে মহিলাদের ফ্রি টিকিটে এবার রাশ টানতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। নতুন নিয়ম অনুযায়ী, দূরপাল্লার বাসের মাত্র ৩০ শতাংশ আসন মহিলাদের ফ্রি অনলাইন বুকিংয়ের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৭০ শতাংশ আসনের টিকিট সাধারণ যাত্রীদের জন্য অফলাইনে কাটতে হবে।

Edited By Soumita Khan
Published: Nov 23, 2026, 11:04 IST | Updated: Nov 23, 2026, 11:13 IST
Join

অয়ন ঘোষাল: সরকারি দুরপল্লার বাসে মহিলাদের ফ্রি টিকিট নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আর যত খুশি ফ্রি টিকিট পাওয়া যাবে না। ফ্রি টিকিটে লাগাম টানার পথে পরিবহণ দফতর। মহিলাদের ফ্রি টিকিটের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ করছে রাজ্য। পরিবহণ নিগমের তরফে খুব শীগ্রই জারি হতে চলেছে বিজ্ঞপ্তি।

পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় এসে মহিলাদের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ নেয়। সেটি হল সরকারি স্বল্পপাল্লা এবং দূরপাল্লার বাসে ফ্রি টিকিট। প্রতিদিনের যাতায়াত হোক বা দূরপাল্লার যাত্রা, সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করে রাজ্য। তার জন্য চালু হয় পিঙ্ক কার্ড। সেই কার্ড দেখিয়েই বিনামূল্যে বাসে সল্টলেক থেকে দিঘা, পুরী এমনকী দার্জিলিং পর্যন্ত যাতায়াতের সুবিধা পাচ্ছিলেন পাচ্ছেন মহিলারা। কিন্তু, এবার সেই ব্যবস্থাতেই লাগাম টানতে চাইছে রাজ্য সরকার।

আরও পড়ুন: শরীরে বিষক্রিয়া, অবস্থা এখনও সঙ্কটজনক! হাসপাতালের ITU-তে ভর্তি রেখা পাত্র, কী বলছেন চিকিত্‍সকরা?

পরিবহণ দফতর সূত্রে ইঙ্গিত, আর যত খুশি ফ্রি টিকিট পাওয়া যাবে না। অর্থাৎ ফ্রি টিকিটে এবার লাগাম টানা হচ্ছে। মূলত, দূরপাল্লার বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহণ দফতর সূত্রে খবর, দূরপাল্লার বাসে যতখুশি অনলাইন টিকিট কাটার ব্যাপারে খুব তাড়াতাড়ি একটি বিজ্ঞপ্তি জারি হতে চলেছে।

মহিলাদের জন্য ফ্রি অনলাইন টিকিট বুকিংয়ের জন্য এবার দূরপাল্লার সরকারি বাসে ৩০ শতাংশ আসন সংরক্ষিত করা হয়েছে। বাকি ৭০ শতাংশ সিটের টিকিট কাটতে হবে অফলাইনে। সেখানে পুরুষ মহিলা বলে আলদা কোনো কোটা বা অগ্রাধিকার থাকবে না।

কেন এই সিদ্ধান্ত?

ফ্রি টিকিট চালু হওয়ার পর দূরপাল্লার বাসগুলি ফাঁকা থাকছিল বলে অভিযোগ। কারণ প্রচুর মহিলা যাত্রী আগাম অর্থাৎ ফ্রি টিকিট কেটে শেষ পর্যন্ত জার্নি করছিলেন না। তাদের টাকা নষ্টের ভয় না থাকায় ব্যাপক অপব্যবহার হচ্ছিল দূরপাল্লার বাসের ফ্রি টিকিট পরিষেবার। মে থেকে অক্টোবর। প্রায়শই দেখা যাচ্ছিল, অনলাইনে ফ্রি টিকিট কাটার পরে আর কেউ বাসে যাচ্ছে না। আবার অ্যাডভান্স টিকিট বা সিট বুকিংয়ের ফলে সেই আসন অন্য কাউকে দেওয়াও যাচ্ছিল না। 

আরও পড়ুন: শীতের আমেজ শুরু হতে না হতেই অশনি সংকেত! ফের দানা বাঁধছে জোড়া ঘূর্ণিঝড়, কবে আছড়ে পড়বে বাংলায়?

ফলে বিভিন্ন পরিবহণ নিগমের কোষাগার ক্রমশঃ ফাঁকা হচ্ছিল। গত ৬ মাস ধরে এই সমস্যায় জর্জরিত পরিবহণ দফতর। মহিলাদের ফ্রি টিকিটের অপব্যবহার রুখতে এবার তাই কড়া পদক্ষেপের ইঙ্গিত। পরিবহণ নিগমের তরফে এবার চালু হতে চলেছে নয়া নিয়ম। যেখানে একটি দূরপাল্লার বাসের মোট আসনের ৩০ শতাংশ ফ্রি অনলাইন টিকিট এবং বাকি ৭০ শতাংশ পেইড অফলাইন টিকিটের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে খুব তাড়াতাড়ি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES