জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলে বাংলায় নয়া কীর্তি। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৫-২৬ পুরস্কার পেল পশ্চিমবঙ্গের তারকেশ্বর। দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে পুরস্কার নিলেন রাজ্যের পুর ও নগরোয়ন্ননমন্ত্রী অগ্নিমিত্রা পল।
সুখবর এসেছিল দীপাবলীতেই। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রাকে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল। আজ, বুধবার বিজ্ঞান ভবনের অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয়েছিল।
ফেসবুকে পোস্টে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী লিখেছেন, 'পশ্চিমবঙ্গের ১৩০টি শহরের মধ্যে তারকেশ্বরের এই স্বীকৃতি শুধু একটি শহরের সাফল্য নয়—এটি সমগ্র বাংলার মানুষের জন্য এক গর্বের মুহূর্ত। এই সম্মান তারকেশ্বরের নাগরিক, পৌরকর্মী, প্রশাসনিক আধিকারিক এবং নগরোন্নয়ন ও SUDA-র সঙ্গে যুক্ত প্রত্যেকের নিরলস পরিশ্রমের ফল। এই পুরস্কার তাঁদেরই, যাঁরা নিষ্ঠা, পরিশ্রম ও দায়িত্ববোধের সঙ্গে পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়ার লক্ষ্যে কাজ করে চলেছেন। তাঁদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা'। তারকেশ্বরের মানুষ, পুরসভা, জেলা প্রশাসন, পুর ও নগরোয়ন্নন দফতর ও সাফাই কর্মীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রতিবছরই স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার দেয় কেন্দ্র। কিন্তু দীর্ঘ ১০ বছর স্বচ্ছ সর্বেক্ষণে অংশ নেয়নি পশ্চিমবঙ্গ। ফলে স্বচ্ছতার প্রতিযোগিতার দেশের অন্য শহরের থেকে পিছিয়ে পড়েছিল এ রাজ্যের শহরগুলি। রাজ্যে পালাবদলের পরিস্থিতি বদলানোর উদ্য়োগ নিয়েছে সরকার। তারকেশ্বরের বিখ্য়াত শ্রাবণী মেলা। মেলা চলাকালীন লক্ষ লক্ষ মানুষে ভিড় জমে। এবছর ওই ভিড়ে মাঝেও শহর ও বিশেষ করে মন্দির চত্বরকে পরিষ্কার রাখা হয়েছিল, তার স্বীকৃতিতেই এই পুরস্কার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)