• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /ডেঙ্গি নিয়ন্ত্রণে বাংলা দেশের 'উদাহরণ'! বাকিদের কাছে অনুসরণযোগ্য... বিরাট স্বীকৃতি কেন্দ্রের

ডেঙ্গি নিয়ন্ত্রণে বাংলা দেশের 'উদাহরণ'! বাকিদের কাছে অনুসরণযোগ্য... বিরাট স্বীকৃতি কেন্দ্রের

ডেঙ্গি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের উদ্যোগকে 'উদাহরণযোগ্য' বলে স্বীকৃতি কেন্দ্রের! রাজ্য়ের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য দফতর, সব পৌরসভা, মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, পঞ্চায়েত, জেলা শাসকের দফতরের সকল স্বাস্থ্যকর্মীরা এই প্রশংসায় অনুপ্রাণিত।

Written BySubhapam Saha
Published: Nov 11, 2026, 03:33 PM IST|Updated: Nov 11, 2026, 03:40 PM IST
joinshare
ডেঙ্গি নিয়ন্ত্রণে বাংলা দেশের 'উদাহরণ'! বাকিদের কাছে অনুসরণযোগ্য... বিরাট স্বীকৃতি কেন্দ্রের

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন শর্মা: বাংলার স্বাস্থ্যক্ষেত্রে বিরাট সার্টিফিকেট। জাতীয় স্তরে ডেঙ্গি পর্যালোচনা বৈঠকে ডেঙ্গি নিয়ন্ত্রণে বাংলার উদ্যোগ 'উদাহরণযোগ্য' বলেই স্বীকৃতি কেন্দ্রের। মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ থেকে শুরু করে নিয়মিত নজরদারি— একাধিক ক্ষেত্রে বাংলার কাজের প্রশংসা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ সংস্থা কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। ডেঙ্গি নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্য যে অসাধারণ কাজ করছে, তা প্রশংসার যোগ্য। বিশেষ করে রাজ্যের নিজস্ব রিপোর্টিং পোর্টাল, স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন স্তরে ধারাবাহিক প্রশিক্ষণ, ডেঙ্গিতে মৃত্যুর তথ্যের বিস্তারিত বিশ্লেষণ এবং তার সঙ্গে এপিডেমিওলজিক্যাল ও এনটোমোলজিক্যাল তথ্যের সংযোগ স্থাপনের উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য।

আরও পড়ুন: কলকাতায় বিমান হাইজ্যাক? টেক অফের আগেই পাইলট... বিরাট ঘটনা!

ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম

গত ৬ নভেম্বর কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনভিবিডিসিপি), বর্তমানে এনসিভিবিডিসি-র ডেঙ্গি বিভাগ দেশের ডেঙ্গি-প্রবণ রাজ্যগুলির পরিস্থিতি নিয়ে এক জাতীয় স্তরের পর্যালোচনা বৈঠকের আয়োজন করেছিল। সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত চলা এই ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন এনসিভিবিডিসি-র ডিরেক্টর ডাঃ তনু জৈন। উপস্থিত ছিলেন জয়েন্ট ডিরেক্টর ডাঃ এ কে পাসি-সহ অন্যান্য কেন্দ্রীয় আধিকারিকরা। পশ্চিমবঙ্গের তরফে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন রাজ্যের স্টেট প্রোগ্রাম অফিসার (এসপিও), এনভিবিডিসিপি, ওএসডি (ভেক্টর বর্ন ডিজিজ) এবং স্টেট ডেটা ম্যানেজার, আইডিএসপি। বৈঠকে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির সামগ্রিক চিত্র, ডেঙ্গিতে মৃত্যুর পরিসংখ্যান, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, রোগ সংক্রান্ত তথ্যের রিপোর্টিং ব্যবস্থা, ডেঙ্গি পরীক্ষার কিট সরবরাহ এবং ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্যের বিশেষ উদ্যোগ ও সাফল্য সম্পর্কে বিস্তারিত জানতে চায় কেন্দ্রীয় প্রতিনিধিদল। প্রতিটি বিষয়েই রাজ্যের তরফে প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা তুলে ধরা হয়। বৈঠকের শেষে পশ্চিমবঙ্গের ডেঙ্গি নিয়ন্ত্রণ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় আধিকারিকরা। তাঁদের বক্তব্য, ডেঙ্গি নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্য যে অসাধারণ কাজ করছে, তা প্রশংসার যোগ্য। বিশেষ করে রাজ্যের নিজস্ব রিপোর্টিং পোর্টাল, স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন স্তরে ধারাবাহিক প্রশিক্ষণ, ডেঙ্গিতে মৃত্যুর তথ্যের বিস্তারিত বিশ্লেষণ এবং তার সঙ্গে এপিডেমিওলজিক্যাল ও এনটোমোলজিক্যাল তথ্যের সংযোগ স্থাপনের উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও রাজ্যে 'স্পেশাল অ্যান্টি ডেঙ্গি মান্থ' পালন, নিয়মিত নজরদারি ও পর্যালোচনা এবং মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী, মুখ্যসচিব ও জেলাশাসকদের স্তর থেকে ধারাবাহিক পর্যবেক্ষণ ও তদারকির বিষয়টিও প্রশংসা পায় কেন্দ্রের কাছে।

আরও পড়ুন: অনুষ্ঠান শেষে ফেরার পথেই ভয়ংকর বিপত্তি! মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে আস্ত গাড়ি, ঝাঁপিয়ে...

কী বলছে কেন্দ্র

কেন্দ্রীয় প্রতিনিধিদের বক্তব্য, পশ্চিমবঙ্গের এই উদ্যোগগুলি দেশের অন্যান্য রাজ্যের কাছেও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। বৈঠকে কেন্দ্রীয় কর্তৃপক্ষের তরফে বলা হয়, ভেক্টর বর্ন ডিজিজ নিয়ন্ত্রণ কর্মসূচিতে পশ্চিমবঙ্গের ধারাবাহিক, শৃঙ্খলাবদ্ধ, নিষ্ঠাপূর্ণ ও পরিকল্পিত কাজ, পাশাপাশি উচ্চপর্যায় থেকে নিয়মিত নজরদারি ও তদারকি বিশেষভাবে প্রশংসনীয়। এই কর্মসূচির সঙ্গে যুক্ত রাজ্যের সমস্ত কর্মী ও আধিকারিককে অভিনন্দন জানান তাঁরা। বিশেষ ভাবে অভিনন্দন জানানো হয় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রীকেও, যিনি রাজ্যের এই কর্মসূচিতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন। জাতীয় স্তরের এই পর্যালোচনা বৈঠকে পশ্চিমবঙ্গের ডেঙ্গি নিয়ন্ত্রণ কর্মসূচির এমন প্রশংসা রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের কাছে নিঃসন্দেহে একটি বড় স্বীকৃতি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source