SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রাজ্য সরকারের এই কর্মীদের পরিবার পাবে ৫ লক্ষ টাকা: নবান্নের বড় ঘোষণা, কারা পাবেন? কখন পাবেন? কবে ঢুকবে এই অর্থসাহায্য?

কর্মরত অবস্থায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অকালমৃত্যুতে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকারের নারী ও সমাজকল্যাণ দফতর।

Reported By Nabanita Sarkar Written By Nabanita Sarkar
Published: Oct 30, 2026, 08:59 PM IST | Updated: Oct 30, 2026, 09:14 PM IST
Image Credit: অঙ্গনওয়াড়ি কর্মীদের পরিবার পাবেন ৫ লক্ষ টাকা
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Workers) ও সহায়িকাদের (Anganwadi Helpers) সামাজিক এবং আর্থিক সুরক্ষায় এক ঐতিহাসিক পদক্ষেপ পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। সমন্বিত শিশু বিকাশ সেবা বা আইসিডিএস (ICDS) প্রকল্পে কর্মরত অবস্থায় কোনও কর্মী বা সহায়িকার আকস্মিক মৃত্যু ঘটলে, তাঁর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা (One-time Financial Assistance of ₹5 Lakh) আর্থিক সাহায্য প্রদান করা হবে।  

অর্থ দফতরের (Finance Department) চূড়ান্ত সম্মতিক্রমে রাজ্যের নারী, শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের (Department of Women, Child Development and Social Welfare) পক্ষ থেকে গত ২৮ অক্টোবর ২০২৬ এ এই মর্মে সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: পুরনো কার্ড জমা দেননি? সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, জানুন নবান্নের নতুন নিয়ম

কারা এই সুবিধা পাবেন এবং বয়সের মাপকাঠি কী?

সরকারি নিয়ম অনুযায়ী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরের নির্ধারিত বয়স ৬৫ বছর।

নতুন নির্দেশিকা অনুযায়ী:

কোনও কর্মী বা সহায়িকার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার আগেই যদি কর্মরত অবস্থায় আকস্মিক বা অকালমৃত্যু ঘটে, তবেই তাঁর পরিবার এই এককালীন অর্থ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।  

রাজ্য সরকার পরিচালিত সরাসরি আইসিডিএস প্রকল্প এবং সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও (NGO-run ICDS Projects) দ্বারা পরিচালিত প্রকল্প-- উভয় ক্ষেত্রের কর্মী ও সহায়িকাদের জন্যই এই সুরক্ষাকবচ প্রযোজ্য হবে।

কবে থেকে কার্যকর হচ্ছে এই নির্দেশিকা?

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই প্রকল্পর সুবিধা পিছনের তারিখ অর্থাৎ ১ এপ্রিল ২০২৬ থেকেই কার্যকর (Retrospectively Effective) বলে গণ্য করা হবে। ফলে চলতি অর্থবর্ষের ১ এপ্রিলের পর থেকে যাঁদের আকস্মিক মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারও এই ৫ লক্ষ টাকার এককালীন সহায়তা দাবি করতে পারবে।  

পরিবারের সংজ্ঞা ও অর্থ প্রদানের নিয়ম

মৃত কর্মীর পরিবারের কোন সদস্য এই অর্থ পাবেন, তা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুসারেই নির্ধারিত হবে। বৈধ উত্তরাধিকারী বা নমিনিকে (Nominee / Legal Heir) যাচাই করে এই সাহায্য প্রদান করা হবে, যাতে কোনও আইনি বা আর্থিক জটিলতা তৈরি না হয়।  

আবেদনের প্রক্রিয়া ও নথি পাঠানোর নির্দেশ 

অর্থ সাহায্য পাওয়ার প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত সম্পন্ন করতে নির্দেশিকায় বলা হয়েছে:  

সংশ্লিষ্ট ব্লকের সিডিপিও (CDPO) মারফত প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্র জমা দিতে হবে।   
জেলার অতিরিক্ত জেলাশাসক বা এডিসি-- আইসিডিএস (Additional District Magistrate - ICDS)-এর মাধ্যমে আবেদনপত্র এবং সমস্ত সহায়ক নথি যাচাই করে রাজ্য দফতরে পাঠানো হবে।   
রাজ্য স্তর থেকে অনুমোদন মিললেই সরাসরি মৃতের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ জমা হবে।

মাঠপর্যায়ে পুষ্টি ও প্রাক-প্রাথমিক শিক্ষার ভিত্তি তৈরিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের অবদান অনস্বীকার্য। এতদিন পর্যন্ত কর্মরত অবস্থায় তাঁদের কোনও দুর্ঘটনা বা অসুস্থতায় মৃত্যু হলে পরিবার আর্থিক দিক থেকে চূড়ান্ত অনিশ্চয়তার মুখে পড়ত। রাজ্য সরকারের এই ৫ লক্ষ টাকার আর্থিক সুরক্ষাকবচ সেই অনিশ্চয়তা দূর করে তাঁদের পরিবারকে শক্ত ভিত দেবে।

আরও পড়ুন: কেন্দ্রের পর এবার রাজ্যের ডিএ বৃদ্ধির বিরাট ঘোষণা: সরকারি কর্মী ও পেনশনভোগীদের ২% মহার্ঘ ভাতা বাড়ল, ৯ মাসের বকেয়া পাবেন কখন? জেনে নিন

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  

ZEENEWS TRENDING STORIES