SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'বাংলার জাতীয় সড়ক আমেরিকার মতো হয়ে যাবে'! পরিবহণে 'ডবল ইঞ্জিনে'র গতি

'টাকার অভাব নেই আমার কাছে। আপনারা আমার কাছে চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন। আর আমি দিতে দিতে ক্লান্ত হব না। জমির অধিগ্রহণ করে দিক। বনাঞ্চলের অনুমতি করিয়ে দিন। আমরা বাকি কাজ করে দেব'।

Written By Tanumoy Ghosal
Published: Nov 26, 2026, 16:04 IST | Updated: Nov 26, 2026, 16:08 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বদলের বাংলায় পরিবহণে 'ডবল ইঞ্জিনে'র গতি। কেন্দ্রীয় পরিবহণ নিতিন গডকরী বললেন, 'আগামী বছরে বাংলায় জাতীয় সড়ক আমেরিকার মতো হয়ে যাবে। পরিকাঠামো উন্নয়ন হবে। বেকারদের কর্মসংস্থান হবে'। জানালেন, 'এ রাজ্যে আমরা গ্রিনফিল্ড হাইওয়ে বানাচ্ছি। খড়গপুর থেকে মোড়্গ্রাম, ২০২৯ সালে অক্টোবরে হয়ে যাবে। এছাড়া বাকি পাশ্ববর্তী জেলার এতে সুবিধা হবে। কলকাতাকে বাইপাস করে যাওয়া যাবে উত্তরবঙ্গে'।

আরও পড়ুন: ICDS সুপারভাইজার নিয়োগ মামলা: দ্রুত শুনানির নির্দেশ, রাজ্যকে ৪ সপ্তাহের সময়সীমা

কোলঘাটে সড়ক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী। তিনি বলেন, 'একদিকে মোদীজী, অন্যদিকে শুভেন্দু অধিকারী। এখন ডাবল ইঞ্জিন বুলেটের গতিতে ছুটছে। সড়ক পরিকাঠামো উন্নয়ন, দেশের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। পরিকাঠামো মানে রাস্তা,বিদ্যুৎ,জল,কমিউনিকেশন। সকলের উন্নয়ন হবে। রাস্তার উন্নতি হলেই শিল্প আসবে। নগরায়ণ হবে, বিনিয়োগ আসবে। আর বিনিয়োগ আসলে কর্মসংস্থান হবে'। তাঁর স্পষ্ট বার্তা, 'টাকার অভাব নেই আমার কাছে। আপনারা আমার কাছে চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন। আর আমি দিতে দিতে ক্লান্ত হব না। আমি মহারাষ্ট্র মন্ত্রী থাকাকালীন বাজার থেকে বিনিয়োগ করে সি লিংক ও এক্সপ্রেসওয়ে বানিয়েছিলাম।জমির অধিগ্রহণ করে দিক। বনাঞ্চলের অনুমতি করিয়ে দিন। আমরা বাকি কাজ করে দেব'।

কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী জানান, বারাণসী থেকে কলকাতা করিডর হচ্ছে। হাইওয়ে ডিপিআর হয়েছে। বাংলায় ত্রিশ হাজার কোটির কাজ হবে। মাত্র ৫ ঘন্টায় আসা যাওয়া যাবে। গোরক্ষপুর থেকে শিলিগুড়ি ছয় ঘন্টায় যাওয়া যাবে।  বাগডোগরাকে জুড়ে দেওয়া হবে।  রক্সৌল থেকে নেপাল জুড়বে।  এতে কলকাতা বন্দরের সুবিধা হবে। শিলিগুড়ি থেকে গুয়াহাটি চার ঘন্টায় যাওয়া হবে। শিলিগুড়ি থেকে দার্জিলিং মুখ্যমন্ত্রী চেয়েছেন। আমরা ডিপিআর করছি। এক ঘন্টায় যাওয়া যাবে। শিলিগুড়ি থেকে সিকিম রাস্তা হবে। এক ঘন্টায় যাওয়া যাবে।

আরও পড়ুন; জাঁকিয়ে শীতের দেখা নেই, পৌষ মাস মশাদের! ডিসেম্বর-জানুয়ারিতেও মশার বংশবৃদ্ধি? সুপার এল নিনোর জেরে বাড়ছে উদ্বেগ

কলকাতাকে নিয়ে কেন্দ্রের কী পরিকল্পনা? তা জানিয়ে দিয়েছেন নিতিন গডকরী। বলেন, 'আমরা কলকাতার বিকাশ চাইছি, দিল্লি-এনসিআরের ধাঁচে। কলকাতাকে দূষণ ও যানজট মুক্ত করা হবে। কলকাতাকে ঘিরে রিং রোডের অনুমোদন দিলাম। ১৪ হাজার কোটি দিলাম। এটা সবে সিনেমার ট্রেলার, সিনেমা বাকি আছে। রাজ্য এটার ডিপিআর করুক। রাজ্য আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে এই কাজ করুক। মেট্রো হবে, সাঁতরাগাছি এলিভেটেড করিডর হবে। গঙ্গাসাগর জোড়ার জন্যে স্পেশাল অনুমোদন দেব। আপনার ইচ্ছা আমি পূরণ করব। কলকাতা থেকে পেট্রাপোল চার লেনের অনুমোদন দিলাম। বীরভূমে ময়ূরাক্ষীর উপরে নয়া সেতুর অনুমোদন দিলাম'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ZEENEWS TRENDING STORIES