SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

সরকারি হাসপাতাল চত্বরে আজ থেকেই প্রবেশ নিষিদ্ধ এঁদের! নির্দেশ অমান্য করলেই শাস্তি; কারা ঢুকতে পারবেন না?

West Bengal Health Department: এই নির্দেশিকা শুধুমাত্র- গোটা রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলির জন্য। এই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে কোনও রকম গাফিলতি বা ব্যর্থতা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য দফতর। ২

Edited By Soumita Khan
Published: Nov 24, 2026, 13:17 IST | Updated: Nov 24, 2026, 13:28 IST
Join

অয়ন শর্মা: রোগীদের স্বাস্থ্য সুরক্ষা, সংক্রমণ নিয়ন্ত্রণ ও গোপনীয়তা বজায় রাখতে রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে নির্দেশিকা জারি। নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি।

হাসপাতালের ভিতরে রোগী পরিষেবা দেওয়ার বিভিন্ন এলাকায় হকার, ফেরিওয়ালা ও দোকানদারদের অবাধ প্রবেশ বন্ধ করতে কড়া নির্দেশ জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। রোগীদের স্বাস্থ্য সুরক্ষা, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 'যতদিন না হচ্ছেন, রাহুল গান্ধীর মতো মক মুখ্যমন্ত্রী হতে পারেন'! অভিষেককে তীব্র কটাক্ষ মন্ত্রী দিলীপ ঘোষের

রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ গুলিতে, মেডিক্যাল এডুকেশন ডিরেক্টরেটের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, হাসপাতালের ইনডোর পেশেন্ট ডিপার্টমেন্ট (IPD), আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্ট (OPD) এবং অন্যান্য রোগী পরিষেবা এলাকায় কোনওভাবেই অননুমোদিত হকার, বিক্রেতা ও দোকানদারদের প্রবেশ করতে দেওয়া যাবে না। রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে।

নির্দেশিকা যথাযথভাবে পালন হচ্ছে কি না, তা নিশ্চিত করার দায়িত্বও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের উপর বর্তেছে। পাশাপাশি, এই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে কোনও রকম গাফিলতি বা ব্যর্থতা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য দফতর। নির্দেশ অমান্য হলে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। শুধুমাত্র মেডিক্যাল কলেজ গুলির জন্যই এই নির্দেশিকা।

আরও পড়ুন: ভোরের কুয়াশা চিরে আচমকা কেঁপে উঠল উত্তরবঙ্গ! সাতসকালে ভূমিকম্পে তীব্র আতঙ্ক পাহাড়-সমতলে

১. এই নির্দেশিকা শুধুমাত্র- গোটা রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ গুলির জন্য।

২. ইনডোর পেশেন্ট ডিপার্টমেন্ট (আইপিডি), আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্ট (OPD) এছাড়াও জায়গা গুলিতে রোগী পরিষেবা দেওয়া হয়,সেখানেই শুধুমাত্র হকারদের প্রবেশ নিষিদ্ধ।

৩. যারা অনুমতি বসে হকার, তাদের ক্ষেত্রে কোনো আপত্তি নেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES