• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /'এই রাজ্যে যদি হজ ভবন থাকে, তাহলে গুরু নানকের নামে কেন ভবন থাকবে না?' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

'এই রাজ্যে যদি হজ ভবন থাকে, তাহলে গুরু নানকের নামে কেন ভবন থাকবে না?' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গুরু নানকের জন্মবার্ষিকী, যা গুরু নানক প্রকাশ উৎসব বা গুরু পরব নামে পরিচিত, শিখ সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই দিন গুরুদ্বারগুলিতে বিশেষ প্রার্থনা, কীর্তন এবং নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারেও হয়েছে।

Written BySoumitra Sen
Published: Nov 24, 2026, 13:34 IST|Updated: Nov 24, 2026, 13:41 IST
joinshare
'এই রাজ্যে যদি হজ ভবন থাকে, তাহলে গুরু নানকের নামে কেন ভবন থাকবে না?' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
'এই রাজ্যে যদি হজ ভবন থাকে, তাহলে গুরু নানকের নামে কেন ভবন থাকবে না?' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

'এই রাজ্যে যদি হজ ভবন থাকে, তাহলে গুরু নানকের নামে কেন ভবন থাকবে না?' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

2

উচ্ছেদ নয়, গঙ্গাসাগরে বিকল্প ব্যবস্থায় শুটকি মাছ ব্যবসায়ীদের সুরক্ষার আশ্বাস বিধায়কের

3

সরকারি হাসপাতাল চত্বরে আজ থেকেই প্রবেশ নিষিদ্ধ এঁদের! নির্দেশ অমান্য করলেই শাস্তি; কারা ঢুকতে পারবেন না?

4

রক্তাক্ত এক্সপ্রেসওয়ে: রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা স্কুল বাসকে পিষে দিল দানবীয় ট্রাক, তাজমহল দেখে ফেরার পথে চিরঘুমে ৪ পড়ুয়া--যন্ত্রণায় কাতরাচ্ছে ৩২

5

'শিক্ষিতা মহিলাদের শারীরিক-মানসিকভাবে ব্যবহার করেছেন ব্রাত্য-ইন্দ্রনীল...বিচার হবেই'! বিস্ফোরক অভিযোগ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বিক্রম দাস: গুরু নানকের জন্মবার্ষিকী, যা গুরু নানক প্রকাশ উৎসব বা গুরুপরব নামে পরিচিত, শিখ সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এই দিন গুরুদ্বারাগুলিতে বিশেষ প্রার্থনা, কীর্তন এবং নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানাই ছিল, আজ, মঙ্গলবার গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে ডানকুনির গুরুদ্বারায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! নিবেদিতার নামে রাজ্যে নয়া স্কিমে হাজার-

ডানকুনির গুরুদ্বারায়

শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মবার্ষিকী প্রতি বছর দেশ জুড়ে যথোচিত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হয়। সেই উপলক্ষে ডানকুনির গুরুদ্বারায় বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যথারীতি এই অনুষ্ঠানে যোগ দিয়ে গুরু নানকের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর আসাকে কেন্দ্র করে গুরুদ্বারা চত্বরে প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি প্রশাসনের তরফেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: কী হবে রাজ্যের নাম? ইংরেজিতে কী থাকবে 

গুরুদ্বারায় শুভেন্দু

কমিউনিটি হল

শুভেন্দু অধিকারী ডানকুনি গুরুদ্বারায় এসে জানান, এই রাজ্যে যদি হজ ভবন থাকে, তাহলে গুরু নানকের নামে কেন ভবন থাকবে না? এই এলাকায় এই জায়গার মধ্যে কমিউনিটি হল তৈরির প্রস্তাব অনেকদিন আগেই এসেছিল, যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম না। আমি তখনই কথা দিয়েছিলাম, আমার হাতে ক্ষমতা এলে, আমি কমিউনিটি হল বানিয়ে দেব। এই জায়গায় আগে কাজ করেছি, ব্যক্তিগত ভাবে এখন সরকারি ভাবে এদের কাজ হবে। গঙ্গাসাগর মেলার জন্য এলাকায় তৈরি হবে ক্যাম্প। যেহেতু সেবার কাজে এঁরা যুক্ত থাকেন, তাই এঁদের কাছে আবেদন করেছি, যাতে তখন পুণ্যার্থীদের সেবাদান করা হয়। এঁদের এখানে ঢোকার যে রাস্তা, সেটা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে নীতিন গড়কড়ির সহযোগিতায় এই রাস্তা খুলে যায় এবং ঢোকা বেরনোর যে পথ সেটা প্রশস্ত হয়।

গুরু নানকজির নামে ভবন

আপনাদের সঙ্গে আজকের অনুষ্ঠান পালন করার সুযোগ পেয়েছি, তাই সকলকে ধন্যবাদ। ১৪ নভেম্বর কলকাতার বড়বাজারে অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। এখানে কমিউনিটি হল তৈরি করা হবে। আপনাদের উন্নতিকল্পে এখানে কাজ হবে। বড় জমি, এটা খুব গুরুত্বপূর্ণ। সেবাকেন্দ্র এটা। ন্যাশনাল হাইওয়ে নিয়ে একটা সমস্যা আছে, সেটা কথা বলে মিটিয়ে নেওয়া হবে। আগামী গঙ্গাসাগর মেলার জন্য একাধিক ক্যাম্প তৈরি করা হচ্ছে। ডানকুনিতে তৈরি হবে ক্যাম্প। পুলিস এবং সরকারি আধিকারিক থাকবে দায়িত্বে। ৯ থেকে ১৭ জানুয়ারি চলবে। সেখানেও সেবা দেওয়ার অনুরোধ জানাব। আপনাদের আত্মীয় আমি। ওল্ড অলওয়েজ গোল্ড। যখন কোথাও ঢুকতে দিত না, তখন এখানে আসতাম। গুরু নানকজির নামে তৈরি করা হবে ভবন, সেটার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই। আগের সরকার একটা সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দিত। কিন্তু আমাদের সরকার সকলকে সম মর্যাদা দেয়। শিখ জৈন সকলেই সংখ্যালঘু, তাঁদের উন্নতিতে কাজ হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari