জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাতসকালে কেঁপে উঠল উত্তরবঙ্গ। সকাল ৭ টা ২ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং-সহ বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালের কোশি প্রদেশের লেলেপ থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪।
ভোরের দিকে আচমকা এই কম্পন টের পেতেই পাহাড়ের বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন কুয়াশার মধ্যেই অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে ভূমিকম্পের উৎসস্থল ভুটান হওয়ায় দার্জিলিংয়ে এর প্রভাব ঠিক কতটা পড়েছে বা কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের তরফে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ১২ নভেম্বর ভোররাতে কেঁপে ওঠে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের একাধিক শহরে এই কম্পন অনুভূত হয়। পশ্চিমবঙ্গ ছাড়াও কম্পন অনুভূত হয় চীন, বাংলাদেশ এবং সিকিমে। দিল্লির মৌসম ভবন এবং ন্যাশনাল সেন্টার ফর সিসমোগ্রাফি জানায়, তখনও এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপাল। এই কম্পনের মাত্রা ছিল ৫.১ রিখটার। নেপালের কোশী প্রদেশ থেকে ৫ কিলোমিটার দূরে এবং দার্জিলিং থেকে ১০১ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল।
সবিস্তারে আসছে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)