'আমরা জমি দেব', গডকরীর কাছে রাজ্যে একগুচ্ছ প্রকল্পের দরবার মুখ্যমন্ত্রীর! তালিকায় কী কী?
বিগত কেন্দ্র-রাজ্য় সম্পর্ক নষ্ট করে দেওয়া হয়েছিল। আমরা সেটা ঠিক করেছি'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বদলের বাংলায় উন্নয়নে নয়া দিশা। কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকরীর রাজ্যে একগুচ্ছ প্রকল্পের জন্য দরবার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'বিগত কেন্দ্র-রাজ্য় সম্পর্ক নষ্ট করে দেওয়া হয়েছিল। আমরা সেটা ঠিক করেছি'।
আরও পড়ুন: '৩৫ হাজার কোটি টাকার কাজ চলছে, ১ লক্ষ কোটির প্রকল্প ঘোষণা', কোলঘাটে 'কল্পতরু' গডকরী
কোলাঘাটে সড়ক প্রকল্পের শিলান্যাস করতে এসে 'কল্পতরু' গডকরী। মুখ্যমন্ত্রী বলেন, 'নীতিনজির হাত ধরে শিলান্যাস, উদ্বোধন সব মিলিয়ে আমাদের রাজ্য় প্রায় ২৫ হাজার কোটি টাকা ভারত সরকারের কাছ থেকে পাচ্ছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা মাতঙ্গিনী হাজরা নামাঙ্কিত নরঘাট সেতুর আরেকটি সেতু-সহ আমাদের একাধিক প্রকল্প তিনি ঘোষণা করেছেন। সমগ্র উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কা দ্বিতীয় ব্রিজকে জাতির উদ্দেশ্য় উত্সর্গ করলেন। এই ফরাক্কা দ্বিতীয় ব্রিজ শুধু উত্তরবঙ্গের সঙ্গে সমগ্র রাজ্যের যোগাযোগকে ত্বরাণিত করবে, তা নয়। উত্তর-পূর্ব ভারত এবং প্রতিবেশী রাষ্ট্র নেপাল-ভুটান-সহ আমাদের সঙ্গে বাণিজ্যক ও পর্যটন ক্ষেত্রে অনেক অনেক উন্নয়ন হবে'। জানান, 'গত ছয় মাসে আমাদের রাজ্য়ে জাতীয় সড়কে প্রকল্পে যত কাজ আটকে ছিল, এনওসি দেওয়া, জমির ব্য়বস্থা করা, সব অনুমোদন করে দিয়েছে'।
কেন্দ্রীয় পরিবহণমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর আর্জি
'৭৫ কিমি কলকাতা-বনগাঁ পেট্রপোল পর্যন্ত হাইওয়ে সম্প্রসারণ করা দরকার'
'হুগলির নদীর উপরে ফলতা ও বাগনানের সংযোগ সেতু তৈরি করে দিন'
'কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর, ৩৫ কিমি হাইওয়ের সম্প্রারণ করার আর্জি জানাচ্ছি'
'কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর নিয়েও আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই'
'জোকা থেকে নামখানা, নন্দকুমার থেক থেকে দীঘা চার লেনের রাস্তা তৈরি করে দিন, যাতাযাতের সময় বাঁচবে'
'সুন্দরবনেও অনেক ব্রিজ হয়নি। বিচ্ছিন্ন থাকে, সাইক্লোন প্রবণ এলাকা। মত্স্যজীবীরা থাকেন'
'গোসাবা থেকে বনগাঁ, জামশেদপুর থেকে পানাগড়, মুকুটমণিপুর হয়ে বিকল্প রাস্তা হোক'
শিলিগুড়ি থেকে দক্ষিণবঙ্গ যুক্ত করে দিন'
আরও পড়ুন: 'বাংলার জাতীয় সড়ক আমেরিকার মতো হয়ে যাবে'! পরিবহণে 'ডবল ইঞ্জিনে'র গতি
মুখ্য়মন্ত্রী বলেন, 'আমরা জমি দেব। আপনি আমাদের রাজ্যে কাজ করুন। আপনি আমাকে অনেক ভালোবাসেন। জনতার অনেক ইচ্ছা। যেভাবে উত্তরপ্রদেশ, আসাম, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র করেছেন। আপনি রাস্তায় ফাইটার জেট নামান'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)