SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

SIR এ ভোটার তালিকা থেকে নাম বাদ? আর চিন্তা নেই, সুপ্রিম কোর্টের বিরাট পদক্ষেপ-- পুরভোটের আগেই কী ভাবে ফিরবে ভোটাধিকার?

SIR in Bengal: পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) মামলায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, কলকাতা পুরভোটে ভোট দিতে পারবেন ২ লক্ষাধিক বাদ পড়া ভোটার। সরকারি সুবিধা বঞ্চনা নিয়ে রাজ্যকে নোটিস ও ট্রাইব্যুনাল বাড়ানোর নির্দেশ।

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Nov 23, 2026, 15:38 IST | Updated: Nov 23, 2026, 16:26 IST
Image Credit: বাংলায় পুরভোটে কি SIR এ বাদ পড়া ভোটাররা ভোট দিতে পারবেন?
Join

রাজীব চক্রবর্তী: আসন্ন কলকাতা পুরসভার নির্বাচনের (Kolkata Municipal Corporation Election) আগে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের জন্য বড় খবর দেশের শীর্ষ আদালতের (Supreme Court)। পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (Special Intensive Revision - SIR) সংক্রান্ত মামলায় একগুচ্ছ গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ (Interim Order) জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant) এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ২ লক্ষেরও বেশি ভোটার আসন্ন কলকাতা পুরভোটে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পাশাপাশি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে যাঁদের সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে, সেই বিষয়ে রাজ্য সরকারের জবাব তলব করে নোটিসও জারি করেছে শীর্ষ আদালত।

আরও পড়ুন: কলকাতার পুরভোট কবে? ওয়ার্ড পুনর্বিন্যাস বিতর্কে এবার আরও পিছিয়ে যাবে ভোট? সুপ্রিম কোর্টের বিরাট আপডেট

সরকারি সুবিধা বঞ্চনা নিয়ে রাজ্যের জবাব তলব

সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে মামলাকারীদের তরফে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ (Prashant Bhushan) গুরুতর অভিযোগ তোলেন। তিনি আদালতে জানান, শীর্ষ আদালতের পূর্ববর্তী নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা করছেন যে, ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের কোনো সরকারি সুবিধা দেওয়া হবে না।

রাজ্যে মোট ৩৮ লাখ আবেদন রয়েছে। ২২ লাখ‌ নাম যোগ করার আবেদন। ১৬ লাখ নাম বাদ দেওয়ার আবেদন।

নাম বাদ দেওয়ার আবেদন আপাতত স্থগিত রাখার নির্দেশ।

সারা রাজ্যে আরও অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করে ২২ লাখ আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে হবে।

অগ্রাধিকার দিতে হবে কলকাতা পুর এলাকায় ভোটার তালিকায় নাম যোগ‌ ও বাদ দেওয়ার ২ লাখ ৫ হাজার আবেদনের মধ্যে নাম যোগ দেওয়ার আবেদন গুলিকে।

এর ফলে বহু মানুষ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) এবং রেশন প্রকল্পের (Ration Scheme) মতো জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, এমন ঘটনা ঘটলে ভুক্তভোগীরা সরাসরি আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।

একই সঙ্গে, নাম বাদ যাওয়া ভোটারদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার অভিযোগে রাজ্য সরকারের কাছে বিস্তারিত জবাব চেয়ে নোটিস দিয়েছে আদালত।

ট্রাইব্যুনালে কার আপিল শোনা হবে, আর কার নয়?

এসআইআর ট্রাইব্যুনালের (SIR Tribunal) কার্যপ্রণালী নিয়েও বড়সড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী:

বাড়াতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা

মামলার জট কাটাতে এবং দ্রুত নিষ্পত্তির স্বার্থে নির্বাচন কমিশনকে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে কলকাতায় একাধিক নতুন ট্রাইব্যুনাল চালু করার বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে কমিশনকে।

আরও পড়ুন: বড় ঘোষণা রাজ্যের: বদলে গেল 'যুবসাথী'র নাম, নতুন নাম কী? বেকার যুবকরা আর ৩০০০ পাবেন না, ভাতার অঙ্কেও বড় পরিবর্তন, কে কত পাবেন? কবে থেকে চালু?

যেহেতু কলকাতা পুরসভার নির্বাচন একেবারেই দোরগোড়ায়, তাই কলকাতা পুর-এলাকার যে সমস্ত বাসিন্দার নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের আপিলগুলো আলাদা করে অগ্রাধিকারের ভিত্তিতে (Priority Basis) শোনার সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।

শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে পুরভোটের আগে ভোটাধিকার ও নাগরিক পরিষেবা--উভয় ক্ষেত্রেই বড়সড় আইনি সুরক্ষা পেলেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ZEENEWS TRENDING STORIES