টুলু মণ্ডলকে দেশে ফেরার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট, দেওয়া হল রক্ষাকবচও
Tulu Mandal: হাজার হাজার ডিসিআর কেটে কোটি কোটি টাকা আয় করেছেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। এখন দেশ ছেড়ে বিদেশেই বসত করেছেন। তাদের দেশে ফেরার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত
রাজীব চক্রবর্তী: আইনি রক্ষাকবচ পেলে দেশে ফিরতে প্রস্তুত টুলু মণ্ডল। বুধবার সুপ্রিম কোর্টে তাঁর হয়ে সওয়াল করে এ কথা জানান আইনজীবী মুকুল রোহতগী। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গ পুলিস টুলুর বিরুদ্ধে পদক্ষেপ করছে। তিনি দাউদ ইব্রাহিম নন। দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে দুবাইয়ে বৈধ ব্যবসা করছেন।
ওই সওয়ালের পরেই রাজ্য পুলিশের বক্তব্য জানতে চান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চ। রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, টুলু দেশে ফিরলে আপাতত ৩ সপ্তাহ তাঁকে গ্রেফতার করা হবে না। তবে তদন্ত চলবে। একই সঙ্গে, দেশে ফিরে তিনি যাতে সাক্ষীদের প্রভাবিত করতে বা তথ্যপ্রমাণ নষ্ট করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আর্জি জানায় রাজ্য।
আরও পড়ুন-বিজেপি প্রার্থী হওয়ায় খুন হন কঙ্কা টুডু, গ্রুপ ডি-র চাকরির সরকারি ঘোষণা হলেও...
ওই সওয়ালের পরই পরেই ১৭ নভেম্বরের মধ্যে টুলুকে দেশে ফেরার নির্দেশ দেয় শীর্ষ আদালত। ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানায় বেঞ্চ। এই সময়ের মধ্যে পরবর্তী আইনি রক্ষাকবচের জন্য স্থানীয় আদালতের দ্বারস্থ হতে হবে টুলুকে। উল্লেখ্য, পরিবার নিয়ে দুবাই চলে গিয়েছেন টুলু মন্ডল।
উল্লেখ্য, পাথর ব্য়বসায়ী টুলু মণ্ডল যে পরিমাণ জালিয়াতি করেছে তার চার্জশিট পেশ করেছে জেলা পুলিস। সেখানে বলা হয়েছে মোট ডিসিআর ইস্যু করা হয় ৭৪ হাজার ৮৯৯টি। তার মধ্যে ৬২ হাজার ৮৮৮টি DCR-ই ছিল জাল। অর্থাত্ ৯৯ শতাংশ ডিসির-ই জাল। ওইসব জাল ডিসিআর থেকে সরকাররে ফাঁকি দিয়ে বিপুল টাকা আয় করেছে টুলু।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)