SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বদলের বাংলায় নয়া আড়ম্বরে হবে ৭০০ বছরের প্রাচীন ত্রিবেণী কুম্ভ মেলা! শুরু হয়ে গেল প্রস্তুতি

Tribeni Kumbh Mela in Hooghly: বদলের বাংলায় নয়া আড়ম্বরে হবে ত্রিবেণী কুম্ভ মেলা। এখন থেকেই শুরু হয়ে গেল তার প্রস্তুতি। আজ ত্রিবেণীতে কুম্ভ মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যান প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক স্বরাজ ঘোষ, সদর মহকুমা শাসক অভিজিৎ সাহা-সহ অন্যান্য আধিকারিকরা। ত্রিবেণীর গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করেন তাঁরা।

Written By Soumitra Sen
Published: Oct 29, 2026, 07:36 PM IST | Updated: Oct 29, 2026, 07:42 PM IST
Join

বিধান সরকার: বদলের বাংলায় আড়ম্বরে হবে ত্রিবেণী কুম্ভ মেলা। এখন থেকেই শুরু হয়ে গেল তার প্রস্তুতি। আজ ত্রিবেণীতে কুম্ভ মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যান প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক স্বরাজ ঘোষ, সদর মহকুমা শাসক অভিজিৎ সাহা-সহ অন্যান্য আধিকারিকরা। ত্রিবেণী গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করেন তাঁরা।

বেলুড় মঠ থেকে ত্রিবেণী

ত্রিবেণী কুম্ভ মেলাকে পর্যটন কেন্দ্র করা হবে। ত্রিবেণীর প্রত্যেকটি গঙ্গার ঘাটের একটি করে বৈচিত্র রয়েছে। সেগুলিকে ঢেলে সাজানো হবে। মনীষীদের মূর্তি বসানো হবে। বেলুড় মঠ থেকে বঙ্গাবক্ষে ত্রিবেণী যাওয়া আসার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: নেট ও সোশ্যালের যুগে ফিরছে চিঠি! নতুন করে 

ত্রিবেণী পর্যটনকেন্দ্র  

সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে তার কথা হয়েছে। ত্রিবেণী কুম্ভ মেলাকে কেন্দ্র করে ঐতিহাসিক বৈশিষ্ট্যকে তুলে ধরা হবে। মহকুমা শাসক বলেন, গঙ্গার ঘাটগুলিকে দেখা হচ্ছে। সেগুলি কীভাবে সংস্কার করা হবে। পর্যটন কেন্দ্র হিসেবে ত্রিবেণী কুম্ভ মেলাকে তুলে ধরা। লঞ্চ পরিষেবা চালু করার চিন্তাভাবনা রয়েছে। হুগলির সঙ্গে চব্বিশ পরগনার মেলবন্ধন ঘটানো গোটা বিষয়ে পরিকল্পনার মধ্যে রয়েছে।

৭০০ বছরের প্রাচীন

ত্রিবেণীতে কুম্ভ মেলা প্রায় সাতশো বছরের প্রাচীন বলে মনে করেন গবেষকরা। গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীর মিলনস্থল এটি। তবে যমুনা এখানে অন্তঃসলিলা। ত্রিবেণীকে মুক্তবেণী বলা হয়। সেই কুম্ভ মেলা কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল। ২০২২ সালে পুনরায় তা চালু হয়। সেই মেলায় দেশের নানা প্রান্ত থেকে সাধুসন্তরা আসেন, ধর্মকথা সাধু প্রবচন হয়, নাগা সন্ন্যাসীরা নগর পরিক্রমা করেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES