• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /'রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট দিয়েছিল তৃণমূল, তাই কারা বন্ধু তা আপনারা জানেন': শুভেন্দু অধিকারী

'রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট দিয়েছিল তৃণমূল, তাই কারা বন্ধু তা আপনারা জানেন': শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, আগের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যখন আদিবাসী মহিলাদের সঙ্গে ছবি তোলার জন্য হাত মেলাচ্ছিলেন তখন গ্রাভস পরেছিলেন

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 15, 2026, 04:37 PM IST|Updated: Nov 15, 2026, 04:40 PM IST
joinshare
'রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট দিয়েছিল তৃণমূল, তাই কারা বন্ধু তা আপনারা জানেন': শুভেন্দু অধিকারী
Image Credit: শুভেন্দু অধিকারী

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জঙ্গলমহলের মানুষজদের জমির পাট্টা, এসটি সার্টিফিকেট ও এলাকার উন্নয়ণে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে জনজাতি গৌরব দিবসে ঝাড়গ্রামে ওইসব ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি একাধিক ইস্যুতে বিগত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী বলেন, জঙ্গলের জমির পাট্টার অধিকার নিয়ে এতদিন আপনারা লড়াই করেছেন। আজ মঞ্চ থেকে ৫ জনকে নয়, এখান থেকে গোট রাজ্যের ৭৭০ জন আদিবাসী মানুষের হাতে জমির মালিকানা দিয়ে গেলাম। ল্যান্ড, ফরেস্ট ডিপার্টমেন্টকে কয়েক দিন আগেই বলেছি আমাদের আদিবাসীদের জমির অধিকার আমরা দেব। এই সরকার আপনাদের সরকার। আপনারা নিশ্চিন্ত থাকুন।

মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, 'আগের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যখন আদিবাসী মহিলাদের সঙ্গে ছবি তোলার জন্য হাত মেলাচ্ছিলেন তখন গ্রাভস পরেছিলেন। মনে আছে আপনাদের? ওদের চোখে আপনারা এরকম ছিলেন। জমির মালিকানা দেয়নি। শুধু তাই নয় ভুয়ো এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। যারা আদিবাসী নয় তাদের এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আজ এখানে পৌঁছনোর আগে ৭৩ জন ভুয়ো এসটিকে ধরেছি। তাদের সার্টিফিকেট বাতিল করেছি। যারা প্রকৃত আদিবাসী তাদের কথা দিয়ে গেলাম, এই রাজ্যে এই সরকারের আমলে একটাও ভুয়ো এসটি সার্টিফিকেট দিতে দেব না।'  

বিরসা মুন্ডা'র জন্মজয়ন্তীর কথা মাথায় রেখে ২০২১ সালে "জনজাতি গৌরব দিবস" চালু করেছিলেন নরেন্দ্র মোদীজি। সেকথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আর কেউ চালু করেনি। আপনাদের আমরা নীচে বসাইনি। ভারতের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে। যেদিন মনোজ টিক্কা, জুয়েল মুর্মুরা দ্রৌপদী মুর্মুকে ভোট দিচ্ছিলেন সেদিন তৃণমূল দৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট দিয়েছিল। তাই কারা বন্ধু কারা শত্রু তা আপনারা নিজেরাই জানেন। ছত্তীসগডড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাঁই, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝিকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান আমার নেতৃত্বে যে মন্ত্রিসভা রয়েছে সেখানে স্বাধীনতার পর সবচেয়ে বেশি আদিবাসী প্রতিনিধি রয়েছে। আপনারাও আমাদের অনেককিছু দিয়েছেন। ১৬টি এসটি রিজার্ভ সিটে শুধু তাই নয় কাশীপুর থেকেও আমাদের জিতিয়েছেন। তাই আপনাদের প্রণাম জানাই।'

আরও পড়ুন-ঝুলিতে ৩২ মামলা! দীর্ঘ লুকোচুরির পর অনুব্রতর অফিস থেকেই গ্রেফতার দাপুটে নেতা করিম খান

মুখ্যমন্ত্রী বলেন, 'আদিবাসীদের কল্যাণে এই সরকার অনেক কাজ করেছে। চালু থাকা সব স্কিমকে আমরা আরও বাড়িয়েছি। জয় জোহার-এ যারা মাসিক পেনশন মাসে ১ হাজার টাকা পেতেন তাদের সেই পেনশন দেড় হাজার টাকা করেছি। এসটি হস্টেলে যারা থাকেন তাদের মাসে আগে ১৮০০ টাকা দেওয়া হত, এই সরকার আসার পরে মাসে ৩৩০০ টাকা করে দিয়েছে। এর বাইরেও ইএমআরএস শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ৬১৫০০ টাকা থেকে বাড়িয়ে বার্ষিক ১ লাখ ৪৭ হাজার টাকা করা হয়েছে। এর বাইরে আরও যা যা রয়েছে তা আমরা পূরণ করব। ১২৭৩টি বনগ্রাম তালিকাভূক্ত করা হয়েছে। পাট্টার জন্য জিরো স্পেশাল ডেটা সংগ্রহ করা হয়েছে। লোধা, বীরহোর এবং টোটোদের ৭৫০০০ জনকে সাপ্তাহিক যে রেশন আছে তার বাইরে স্পেশাল খাদ্য সামগ্রী দিচ্ছি। এখান থেকে ঘোষণা করছি, জাতীয় পিবিভিজি তালিকায় সবররা না থাকলেও রাজ্যের তহবিল থেকে সবরদের যুক্ত করা হল। আপনাদের ভাষা, আপনাদের সংস্কৃতি, আপনাদের জমির অধিকার পূরণ আমরা করব। আপনাদের যে অধিকার রয়েছে তা এই সরকার পূরণ করবে। ঝাড়গ্রামবাসীর জন্য যা করা হল তা হল ডুলুং নদীর উপরে ঝাড়গ্রাম-জামবনি রোড এবং পরিহাটি-জামবনি রোডের শিলান্যাস করা হল, ডুলুং থেকে লোধশুলি রোগড়া রোড ব্রিজ, তপসিয়া ব্রিজ, গোপী বল্লভপুর ফেকো ঘাট, কংসাবতীর উপরে আমদই ব্রিজ করা হবে। আগামী দিনে ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয়-সহ ঝাড়গ্রাম হাসপাতালকে আরও আপগ্রেড করা হবে, শিক্ষিত যুবক যুবতীরা চাকরি পাবেন। দায়িত্ব আমার।' 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)   

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari