• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /পাম্পে তেল ভরতে বেরিয়ে আর ফেরা হল না ৩ জনের, দশমীর সকালে সব শেষ করে দিল ঘাতক লরি

পাম্পে তেল ভরতে বেরিয়ে আর ফেরা হল না ৩ জনের, দশমীর সকালে সব শেষ করে দিল ঘাতক লরি

Bardhaman: একই গ্রামের ৩ জন। বেরিয়েছিলেন পেট্রোল পাম্পে তেল ভরতে

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 21, 2026, 05:34 PM IST|Updated: Oct 21, 2026, 05:38 PM IST
joinshare
পাম্পে তেল ভরতে বেরিয়ে আর ফেরা হল না ৩ জনের, দশমীর সকালে সব শেষ করে দিল ঘাতক লরি
Image Credit: বর্ধমান

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অরূপ লাহা: বিজয়া দশমীর সকালে মর্মান্তিক পথদুর্ঘটনা। মৃত্যু হল একই গ্রামের ৩ জনের। বর্ধমান আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের মিরেপোতা জহুরী পুকুর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে লরির ধাক্কায় প্রাণ হারালেন তিনজন। মৃতদের নাম কামাখ্যা রায় (৬১), নাড়ুগোপাল রায় (৪৫) এবং শ্রীকান্ত রায় (৪১)। তিনজনেরই বাড়ি পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামে। উৎসবের সকালে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাজিতপুর সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামে।

বুধবার সকালে তিনজন একটি মোটর বাইকে চেপে মিরেপোতা জহুরী পুকুর এলাকার একটি পেট্রোল পাম্পে পেট্রোল নিতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পেট্রোল পাম্পের দিকে যাওয়ার সময় বর্ধমানমুখী একটি লরি তাঁদের মোটরসাইকেলে ধাক্কা মারে। লরির ধাক্কায় তিনজনই গুরুতর জখম হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়না থানার সেহারাবাজার ফাঁড়ির পুলিস। দুর্ঘটনাস্থলে যান রায়নার ট্রাফিক ইন্সপেক্টর আনন্দ গোপাল সেনগুপ্ত, সেহারাবাজার ফাঁড়ির আইসি রণেন্দ্র মণ্ডল, সেহারাবাজার ট্রাফিক গার্ডের ওসি রক্তিম দত্ত-সহ অন্যান্য পুলিস আধিকারিকরা। আহত তিনজনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনজনই মারা যান হাসপাতালে।

আরও পড়ুন-বিজয়া দশমীর ভোরে বিরাট বিপর্যয়: কংসাবতীর ব্রিজে রক্তারক্তি, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেট কার, ভয়াবহ দুর্ঘটনা আহত বহু

এদিকে, দুর্ঘটনার পর ঘাতক লরিটিকে আটক করেছে পুলিস। তবে লরির চালক পলাতক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিস।

দুর্গাপুজোর আনন্দের আবহে বিজয়া দশমীর সকালে একই গ্রামের তিন বাসিন্দার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েন এলাকার মানুষ। বাজিতপুর ছাড়াও বেঁন্দুয়া, বুজরুকদিঘী, বোদেহার ও মিরেপোতা এলাকার বাসিন্দাদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। উৎসবের দিনে এমন মর্মান্তিক ঘটনায় শোকের আবহ গোটা এলাকায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal