SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দেশে ২ জনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, পালিয়ে এসে ৭ বছর পর হিলিতে পাকড়াও ৩ বাংলাদেশি

ঘটনায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে পুলিস। থানায় নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিস

Reported By Zee 24 Ghanta Digital Desk Written By Sekender Abu Zafar
Published: Nov 25, 2026, 12:15 IST | Updated: Nov 25, 2026, 13:01 IST
Image Credit: বাংলাদেশি ধৃত
Join

শ্রীকান্ত ঠাকুর: হিলিতে ফের ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করল পুলিস। মঙ্গলবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হিলি থানার ৩ নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের গড় ধলপাড়া এলাকা থেকে ওই ৩ জনকে আটক করে পুলিস। ওই বাংলাদেশিদের প্রাথমিক জিজ্ঞেসাবাদ করে হোল্ডিং সেন্টারের পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিস। পরপর অনুপ্রবেশকারী আটকের ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে এলাকায়।

মঙ্গলবার সন্ধ্যায় হিলি থানার ৩ নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের গড় ধলপাড়া এলাকায় ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীর সন্ধান পায় পুলিস। ঘটনায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে পুলিস। থানায় নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিস। জেরায় বাংলাদেশি পরিচয় স্বীকার করে অনুপ্রবেশকারীরা। তারপরেই তাঁদের হোল্ডিং সেন্টার পাঠানোর প্রক্রিয়ার শুরু করেছে পুলিস।

পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রথম জন তামিজ মণ্ডল(৫০), বাংলাদেশের জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধাতাঞ্জির উচ্ছনা গ্রামের বাসিন্দা। দ্বিতীয়জন তোসারফ ফকির(৫৫) ও তৃতীয় মাসুদা বিবি(৪০)। শেষ দু'জন সম্পর্কে স্বামী স্ত্রী। তাঁদের বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর থানার খড়খণ্ড মধ্যপাড়া গ্রামে।

আরও পড়ুন-প্রতীক্ষার অবসান, আগামিকাল ফরাক্কার নতুন সেতুর সম্পূর্ণ পরিষেবার আনুষ্ঠানিক সূচনা

তামিজ মণ্ডল বছর সাতেক আগে উচ্ছনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে চকগোপাল গ্রামে বসবাস শুরু করে। তোসারফ ও মাসুদা বছর তিনেক আগে জামালপুরের অসংরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বসবাস শুরু। তামিজ চকগোপালের একটি বিদ্যালয় থেকে এবং তোসারফ ও মাসুদা ত্রিমোহিনী একটি বিদ্যালয় থেকে নথি তৈরি করে আধার কার্ড করতে সক্ষম হয়। তোসারফ ও মাসুদা বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর থানার একটি খুন মামলার আসামী।

এনিয়ে হিলি থানার পুলিস জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে ৩ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে আটক করা হয়েছে। ২ জনের বিরুদ্ধে বাংলাদেশে খুনের মামলায় ওয়ারেন্ট হয়ে রয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

ZEENEWS TRENDING STORIES