SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'চোপড়ার কুখ্যাত গুন্ডা মাফিয়া বিধায়কের সব মামলা আবার খোলা হবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari: 'আমাকে মাফিয়া বলছেন! আমাকে বার্তা দিয়ে কী হবে! কোথায় মাফিয়াগিরি করেছি? ওনার মুখ আছে, বলে দিয়েছি, প্রশাসন দেখবে'। পালটা দাবি বিধায়কের।

Written By Tanumoy Ghosal
Published: Oct 29, 2026, 04:34 PM IST | Updated: Oct 29, 2026, 04:42 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে 'মাফিয়া' তোপ। রায়গঞ্জের সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, 'যত মামলা আছে রিওপেন করা হবে। সব মাফিয়াদের ইন্দ্রনীলের মতো জেলে ভরব'।

আরও পড়ুন:  দিল্লি গিয়েই কাটাতে হবে কেন্দ্রীয় প্রকল্পের জট, উন্নয়নে গতি আনতে সচিবদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

ঋত শিবির ছেডে মমতার পাশে

ঋতশিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে চোপড়ার বিধায়ক। গতকাল বুধবার চোপড়ায় দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকের পর নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি। জোড়াফুল প্রতীকে জেতা বিধায়ক হামিদুল বলেন, 'আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। ওঁর প্রতীকেই জিতেছি। আমরা ওঁকে দলনেত্রী মনে করে চলেছি। দলের হাইকমান্ড তিনিই'। এরপর আজ, বৃহস্পতিবার সেই হামিদুলকেই নিশানা করলেন মুখ্য়মন্ত্রী।

'চোপড়ার কুখ্যাত গুন্ডা মাফিয়া বিধায়ক'

মুখ্যমন্ত্রী বলেন, 'চোপড়ার কুখ্যাত গুন্ডা মাফিয়া বিধায়ক,  তাঁর বিরুদ্ধে যত মামলা আছে, রিওপেন করবেন। যত জমি লুঠ করেছে, সব জমি উদ্ধার করবেন। আমি এর পরের মিটিং চোপড়া ইসলামপুরে করব'। বিধায়কের সোজসাপ্টা প্রতিক্রিয়া, 'আমাকে মাফিয়া বলছেন! আমাকে বার্তা দিয়ে কী হবে! কোথায় মাফিয়াগিরি করেছি? ওনার মুখ আছে, বলে দিয়েছি, প্রশাসন দেখবে'। তাঁর দাবি, 'আমার বিরুদ্ধে কী মামলা আছে! আমার কোনও মামলাই নেই'।

আরও পড়ুন:  নেট ও সোশ্যালের যুগে ফিরছে চিঠি! নতুন করে জেগে উঠার লগ্নে ঐতিহ্য-আবেগ-স্মৃতি-অনুভূতির লাল লাল ডাকবাক্স

 'আইন আইনের পথেই চলবে'

বিধায়ক বলেন, 'এর আগে আমাকে একটি রাজনৈতিক মার্ডার কেসে ঢুকিয়ে দিয়েছিল,  তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, বলেছিলেন হামিদূলকে জেল থেকে বেরোতে দেব না। জেলের ভিতরেই সাজা শোনাব!এরা তো মুখ্যমন্ত্রী হয়েছে, যা পারে করতে পারে। আইন আইনের পথেই চলবে'। তাহলে কি রাজনৈতিক কারণেই এই হুঁশিয়ারি? তাঁর সাফ কথা, 'একশো শতাংশ রাজনৈতিক কারণ। মমতাদির কাছে যাওয়াতে ধমক-চমক শুরু করেছে'।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES