বাজিতেও সনাতন-দ্বন্দ্ব'! 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতে অসুবিধা কেন'? বামেদের 'খোঁচা' মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'আমরা নিয়ন্ত্রণ করেছি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। ১০টা পরে কোথাও কোথাও হয়েছে। পুলিস ব্যবস্থাও নিয়েছে অনেকগুলি। আমরা ডিজে বন্ধ করেছি। আমরা চাই না পরিবেশ দূষণ হোক'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বাজিতেও সনাতন-দ্বন্দ্ব'! মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, 'আসলে কিছু লোকের খুব সমস্যা, সনাতনের এত জাগরণ ঘটেছে না, এই জন্য কিছু লোকের সমস্যা আছে। যে অভিযোগ করছে না এরা আমাদের হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছে'।
আরও পড়ুন: বক্সায় এনক্লোজার থেকে ফেরার বাঘিনী এখন কোথায়? জানিয়ে দিলেন বনমন্ত্রী
'আমরা নিয়ন্ত্রণ করেছি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে'
মুখ্যমন্ত্রী বলেন, 'কমিউনিস্টদের অসুবিধা হচ্ছে। আমরা নিয়ন্ত্রণ করেছি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। ১০টা পরে কোথাও কোথাও হয়েছে। পুলিস ব্যবস্থাও নিয়েছে অনেকগুলি। আমরা ডিজে বন্ধ করেছি। আমরা চাই না পরিবেশ দূষণ হোক। দীপাবলীতে একটু আনন্দ করবে! আলো হবে, গ্রিন বাজি ফাটাবে তাতেও এত অসুবিধা কেন! যে অভিযোগ করছে না এরা আমাদের হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছে। শাস্ত্রটাকে সরিয়ে দিয়েছে। শাস্ত্র বাদ দিয়ে তো ধর্ম হয় না'।
আরও পড়ুন: নিশুতি রাতে জঙ্গলের পথে হাতে খড়্গ নিয়ে ছুটে চলেছেন স্বয়ং কালী! এ কী? থমকে গেল বিস্তীর্ণ এলাকা
গ্যাস চেম্বার কলকাতা!
বদলের বাংলা প্রথম কালীপুজো। বাজি পোড়ানোয় কড়াকড়ি। দূষণ রোধের রীতিমতো নির্দেশিকা জারি করেছে সরকার। কিন্তু নিয়ম আর মানছে! কালীপুজো দেদার শব্দবাজি ফাটানোর অভিযোগ। বস্তুত, কালীপুজো ও দীপাবলির রাত কাটতেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বায়ুদূষণ নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কলকাতার সল্টলেকে PM2.5-এর সূচক সর্বোচ্চ ৩৩৬, যাদবপুরে ৩২৬ এবং বালিগঞ্জে ৩২১-এ পৌঁছয়। ফোর্ট উইলিয়ামে ২৬৮, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় ২৬৫ এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে ২৩৩ রেকর্ড করা হয়েছে।
পরিবেশবিদদের আশঙ্কা, শীতের শুরুতে তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসের গতিবেগ কম থাকায় দূষিত কণা সহজে ছড়িয়ে পড়তে পারছে না। ফলে কালীপুজোর পরেও দূষণের রেশ বজায় থাকার আশঙ্কা।
সুর চড়িয়েছে বিরোধীরা
সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'শব্দদূষণ তো বিজ্ঞান তৈরি করেছে কমিউনিস্টরা তৈরি করেনি। ওর মতো যারা গলায় কণ্ঠি পরে, কপালে তিলক কেটে নিজেকে হিন্দু বলে প্রমাণ করার চেষ্টা করে, তাদের যুক্তি বুদ্ধি নেই। শুভেন্দুবাবু না জেনে সত্য কথাই বলেছে ফেলেছেন'। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বক্তব্য. য়া তা অবস্থা। আজকে যেটা বাজির মশলা নিয়ন্ত্রণ না থাকলে তো বোমার মশলা হবে। পরশু পিস্তলের মশলা হবে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)