• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /পুজোর আগেই ডিএল-দের ৩ মাসের বকেয়া বেতন মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

পুজোর আগেই ডিএল-দের ৩ মাসের বকেয়া বেতন মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari: বনমন্ত্রী জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই রাজ্যের সমস্ত ডিএল–দের বকেয়া মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।’ বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ডিএল–দের বকেয়া মজুরি মেটানোর জন্য ‘ওয়েজ হেড’ ফান্ডে টাকা দেওয়া হয়েছে। জুন, জুলাই, অগস্ট — এই তিন মাসের বেতন পেয়ে যাবেন ডিএল-রা।

Written BySudeshna Paul Saha
Published: Sep 28, 2026, 06:22 PM IST|Updated: Oct 05, 2026, 02:06 PM IST
joinshare
পুজোর আগেই ডিএল-দের ৩ মাসের বকেয়া বেতন মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর আগে হাসি ফিরল বন দফতরের দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের মুখে। পুজোর আগেই বকেয়া বেতন পাচ্ছেন ডিএল-রা। ডিএল–দের বকেয়া মজুরি মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। বকেয়া বেতন মেটাতে ‘ওয়েজ হেড’ ফান্ডে টাকা দেওয়া হয়েছে।  রাজ্যের একাধিক ফরেস্ট ডিভিশনে ডিএল–দের অন্তত তিন মাসের বেতন বাকি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশের পরই সমস্ত ফরেস্ট ডিভিশনে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জন্য প্রশাসনের তরফে ওয়েজ ফান্ডে টাকা দেওয়া শুরু হয়েছে।

বনমন্ত্রী জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই রাজ্যের সমস্ত ডিএল–দের বকেয়া মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।’ বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ডিএল–দের বকেয়া মজুরি মেটানোর জন্য ‘ওয়েজ হেড’ ফান্ডে টাকা দেওয়া হয়েছে। ফান্ডে টাকা না–থাকায় দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের বেতন, হাতি নিয়ন্ত্রণ–সহ বন দপ্তরের একাধিক কাজ প্রায় বন্ধের মুখে পৌঁছেছিল। ফান্ডের পঞ্চাশ শতাংশের বেশি টাকা এখন দপ্তরের তরফে মেটানো হয়েছে। জুন, জুলাই, অগস্ট — এই তিন মাসের বেতন পেয়ে যাবেন ডিএল-রা।

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ — বন দপ্তরে কর্মরত মোট কর্মীর প্রায় ৭০ শতাংশ-ই অস্থায়ী চুক্তিভিত্তিক। গোটা রাজ্যের হিসেবে অস্থায়ী DL কর্মীসংখ্যা প্রায় ৬,০০০। অভিযোগ, মাসে ৩০ দিন কাজ করার পরেও বছরের পর বছর ১৯ দিনের বেতন পেয়ে আসছেন। এদিকে তাদের বন্যপ্রাণীদের মুখোমুখি হওয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজও করতে হয়।

এই পরিস্থিতিতেতে রাজ্যের সব ফরেস্ট ডিভিশনের ডিএল কর্মীরা একজোট হয়ে ‘কলকাতা চলো’ কর্মসূচির ডাক দিয়েছিলেন শনিবার। কলকাতায় অরণ্য ভবনে নিজেদের দাবিদাওয়া নিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর ডেপুটেশন দেওয়ার পরিকল্পনাও জানিয়েছিলেন রাজ্যের ডিএ‍ল–দের বড় অংশ। তবে তার আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের বেতন মেটানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari