'২০২৯-র নির্বাচনে ডায়মন্ড হারবারে লড়ো', অভিষেককে 'খোলা চ্যালেঞ্জ' মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'তুমি যত ভোটে জিতেছে. তার থেকে ১ হলেও বেশি ভোটে তোমাকে হারাব। সিপিএম তোমাকে ভোট দিলেও তোমার জামানব আমি জব্দ করব'।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'যদি বাপের ব্যাটা হও, ২০২৯-র নির্বাচনে ডায়মন্ড হারবারে লড়ো'। অভিষেক বন্দ্যোপাধ্যায় 'খোলা চ্যালেঞ্জ' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'তুমি যত ভোটে জিতেছে. তার থেকে ১ হলেও বেশি ভোটে তোমাকে হারাব। সিপিএম তোমাকে ভোট দিলেও তোমার জামানব আমি জব্দ করব'।
আরও পড়ুন: ২৫ বছরের রাজনৈতিক হিংসার 'খতিয়ান'! নিহতদের পরিবারকে সরকারি চাকরি, আর্থিক সাহায্য
ভোট চুরির অভিযোগে যখন দিল্লি জোট বাঁধছে বিরোধীরা, তখন বাংলার পাল্টা কর্মসূচি বিজেপি। এদিন বারুইপুরের সভায় মুখ্যমন্ত্রী বলেন, 'এই যে এঁচোড়ে পাকা ভাইপো, এগারো সালের পর আসা, ভোটের আগে ফলতাকে বলেছিল না, জাহাঙ্গীর তুমি ইলেকট্রিক চুল্লি পেয়েছ। আমি ইলেকট্রিক চুল্লি দিলাম এমপি ল্যাড থেকে। কারণ, চৌঠা মে বিজেপির অনেকে হার্ট অ্যাটাক করে মারা যাবে, তাদের ইলেকট্রিক চুল্লিতে পোড়াব। কী বলেছিল ডিজে বাজাব, অমিত শাহ যেন কলকাতায় থাকে। আরে ভাইপো দক্ষিণ ২৪ পরগনায় জমিদারি করেছ। গোটা জেলায় সব গণতান্ত্রিক কাঠামো ভেঙে দিয়েছ, পঞ্চায়েতে ভোট করতে দাওনি। ২০১৪ সালের কোন নির্বাচন এই জেলায় হয়নি। ৭ লক্ষ ভোট জিতেছেন! ৬ মাস কোথায় আপনি? তুমি ডায়মন্ড হারবারে লোকসভা ভোটে দাঁড়াও'।
রেয়াত করেননি মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও। মুখ্যমন্ত্রী বলেন, 'প্রাক্তন মুখ্য়মন্ত্রী, যিনি আমার কাছে দু'বার হেরেছেন। একুশে আগের বার নন্দীগ্রামে, এবার ভবানীপুরে নিজের পাড়ায় হেরেছেন, বুথে হেরেছেন, নিজের ওয়ার্ডে হেরেছেন। সাহস থাকলে আবার লড়ুন, আপনাকে আবার হারাব। যদি ক্ষমতা থাকে লড়ুন'। বলেন, 'আপনাদের অনেকে প্রশ্ন আছে, বড় চোরটা কবে যাবে! ধৈয রাখুন, সময় দেখে ব্যবস্থা নিতে হয়। বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)