SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ঠাকুরনগর এবার 'পুরসভা'! মতুয়াগড়ে CAA নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari CAA Announcement: 'আপনাদের জন্যই এই সরকার তৈরি হয়েছে। এই কৃতিত্ব আপনাদের যদি না দি, তাহলে ভুল করব। যা বলবেন, সংবিধানকে মেনে তাই করবে আপনাদের মুখ্যমন্ত্রী'।

Written By Tanumoy Ghosal
Published: Nov 01, 2026, 07:39 PM IST | Updated: Nov 01, 2026, 08:35 PM IST
Join

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আগামী বছরেই CAA সার্টিফিকেট! ঠাকুরনগরে গিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'গাইডলাইন দিয়ে দিয়েছি। আড়াই লক্ষ পিটিশনার আছে।  ৩১ ডিসেম্বরের মধ্য়ে শুনানি শেষ করে, সকলে CAA সার্টিফিকেট দেব'।

আরও পড়ুন:  গত ২৫ বছর রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের একজন পাবেন চাকরি, জেনে নিন যোগ্যতা-শর্ত

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঠাকুরনগরে শুভেন্দু

রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার। আজ, রবিবার ঠাকুরনগরে যান শুভেন্দু অধিকারী। হরিচাঁদ-গুরুচাঁদে মন্দিরের পুজো দেওয়ার পর যোগ দেন মতুয়া-গোঁসাই সম্মেলনে। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি দায়িত্ব নেওয়ার পরে শিলিগুড়িতে তিন দিন মিটিং করেছিলেন অমিত শাহ। আমাকে কথা দিয়ে গিয়েছিলেন, শুভেন্দু গুজরাট, রাজস্থান সব রাজ্যের সরকার CAA পাওয়ার দিয়ে দিয়েছি। এরাজ্যের তৃণমূল সরকার কার্যকর করেনি, বিরোধিতা করেছে। তাই আমি যতটুকু পেরেছি, কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের দিয়ে হেয়ারিং করে চেষ্টা করেছি। এবার সময় এসেছে। গুজরাট, রাজস্থানের মতো আমাদের পাওয়ার তোমাদের দিলাম'। জানান, '২ মাস আগে আমরা সেই পাওয়ার আমরা পেয়ে দিয়েছি'।

CAA সার্টিফিকেট

মুখ্য়মন্ত্রীর আরও বক্তব্য, 'যাঁরা CAA সার্টিফিকেট ইতিমধ্যেই পেয়েছেন, ২৫ হাজার মতো।  তাদের মধ্যে যাঁরা তফশিলি জাতিভুক্ত, বিশেষ করে নমশূদ্র,  তাঁরা সিডিউল কাস্ট সার্টিফিকেট পাচ্ছিলেন না। আমি এক মাস আগে মুখ্যসচিবকে দিয়ে অর্ডার করে দিয়েছে, যাঁদের caa সার্টিফিকেট আছে, তারা প্রত্যেককে সিডিউল কাস্ট সার্টিফিকেট পাবেন। বাকি থাকল ভোটার তালিকায় নাম তোলা। জানুয়ারি মাসে যখন বিশেষ রিভিশন শুরু হবে, CAA সার্টিফিকেট প্রাপকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব'।

আরও পড়ুন: বাবার খুনিরা এখনও ঘুরে বেড়াচ্ছে; তাদের শাস্তির ব্যবস্থা হোক তারপর চাকরি, সরব বিজেপি নেতার সন্তান

'যা বলবেন, সংবিধানকে মেনে তাই করবে আপনাদের মুখ্যমন্ত্রী'

মতুয়াদের মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা, 'আপনাদের জন্যই এই সরকার তৈরি হয়েছে। এই কৃতিত্ব আপনাদের যদি না দি, তাহলে ভুল করব। যা বলবেন, সংবিধানকে মেনে তাই করবে আপনাদের মুখ্যমন্ত্রী'। 'কথা' দেন, 'মতুয়া বোর্ড পুর্নগঠন করে এই অর্থবর্ষে মতুয়া বোর্ডের মাধ্যমে বিশেষ উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা খরচ করা হবে। মতুয়া বোর্ড যদি মনে করে গোঁসাই সমাজের কল্যাণে যেকোনও ধরনে প্রকল্প নিতে পারবে, সেই অধিকার আমরা দেব। আগামী ৬ মাসের মধ্যে চাঁদপাড়া স্বাস্থ্যকেন্দ্র ১০০ বেডের  করব।  মা বীণাপানির নামে উত্‍সর্গ করব। আগামী বাজেটে ঠাকুরনগর পুরসভা হিসেবে ঘোষিত হবে'।  
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES