কবে বকেয়া ডিএ পাবেন রাজ্য় সরকারি কর্মচারীরা? বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Supreme Court on DA Case: স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, কলকাতা হাইকোর্ট ঘুরে ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: 'ফেব্রুয়ারি থেকে নভেম্বর, ৯ মাসে কেন সরকারি কর্মচারীদের ডিএ মেটানো হয়নি'? রাজ্যের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। আদালত নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট পেশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি পিকে মিশ্র ও বিচারপতি চন্দ্রশেখরের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ২৯ শে জানুয়ারি।
স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, কলকাতা হাইকোর্ট ঘুরে ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টে। শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকরা এখনও পর্যন্ত মহার্ঘ ভাতা পাননি। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের পক্ষে আইনজীবী ফিরদৌস শামীম জানান, আদালত নিযুক্ত কমিটির কাছে রিপোর্ট দিয়ে রাজ্য সরকার জানিয়েছিল, ৪২ হাজার কোটি টাকা ডিএ দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত মাত্র ৮ হাজার কোটি টাকার দেওয়া হয়েছে। এমনকী, কলকাতা পুরসভার কর্মীরাও ডিএ পাননি।
ডিএ মামলায় আবেদনকারীদের আদালত নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁদের বক্তব্য শুনে শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিতে হবে কমিটিকে। সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত।
আরও পড়ুন: সৈকতে অস্থায়ী দোকান নয়! হকার উচ্ছেদে এবার উত্তেজনা ছড়াল দীঘায়, ব্য়বসায়ীদের দাবি...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)