SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

দেখে বোঝার উপায় নেই: সাদামাটা স্বামী-স্ত্রীর আড়ালেই লুকিয়ে ছিল ভয়ংকর রহস্য! পুলিসের অভিযানে ফাঁস আসল রূপ

Drug Smuggling West Bengal: রাজ্যে মাদক কারবারের বিরুদ্ধে কঠোর নজরদারির জেরে বড় সাফল্য পেল সুন্দরবন পুলিস। নামখানার সাতমাইল বাজারে ১১৭ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিসের এসওজি টিম। এই ঘটনায় স্বপন সাহু ও কৃষ্ণা সাহু নামে স্থানীয় এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

Edited By Soumita Khan
Published: Nov 14, 2026, 10:36 AM IST | Updated: Nov 14, 2026, 10:41 AM IST
Join

নকিব উদ্দিন গাজী: রাজ্যে সরকার বদলের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাদক কারবারের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছেন। তিনি 'মাদকমুক্ত বাংলা' গড়ার লক্ষ্যে প্রশাসন ও পুলিসকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মাদক কেনাবেচা রুখতে সুন্দরবন পুলিস একাধিক জায়গাতে কড়া নজরদারি চালিয়েছে। এবার তার সুফল এল হাতেনাতে।

প্রায় ২১ কেজি গাঁজা-সহ এক দম্পতিকে গ্রেফতার করল সুন্দরবন পুলিস জেলার এসওজি টিম। ধৃতদের নাম স্বপন সাহু ও কৃষ্ণা সাহু। তাঁরা নামখানার চন্দ্রনগরের বাসিন্দা। নামখানার সাতমাইল বাজারে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর দুটি কাঁধের ব্যাগ ও একটি হ্যান্ডব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে যাতায়াত করছিলেন ওই দম্পতি। তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় এসওজি আধিকারিকরা তল্লাশি চালান। ব্যাগ থেকে কালো প্লাস্টিকে মোড়া গাঁজার একাধিক বান্ডিল উদ্ধার হয়। 

আরও পড়ুন: অশান্ত শান্তিনিকেতন! অপরাধী ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিস, পগার পার দুষ্কৃতী

পরে নামখানা থানার পুলিস ও বিডিওর উপস্থিতিতে প্রায় ২০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এর পিছনে কোনও পাচারচক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস। সুন্দরবন পুলিস জেলার পুলিস আধিকারিক বলেন টানা এক সপ্তাহ বিভিন্ন জায়গায় একটা হল দেওয়ার কাজ চলছে মাদক আসক্ত কমাতে এবং পাচার রুখতে করা পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে অন্য জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেশা মুক্ত দেশ গঠনের ডাক দিয়েছেন। সেই সুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন জনসভায় পুলিশকে একই বার্তা দিয়েছেন। তা সত্বেও হাওড়া গ্রামীণ এলাকাতে নেশা বন্ধে বেশ কয়েকটি থানার পুলিস আধিকারিক তৎপর নয়। এর প্রতিবাদে 'অপারেশন থানা' শুরু করতে  হবে বলে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন হাওড়া জেলা গ্রামীণ বিজেপির সভাপতি দেবাশীষ সামন্ত। আর তার এই পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

সম্প্রতি দেবাশীষ সামন্ত সোশ্যাল মিডিয়ায় পুলিসের সমালোচনা করে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি সরাসরি অভিযোগ করেন রাজ্য সরকার নেশার অবৈধ সামগ্রী বিক্রিতে তৎপর হলেও হাওড়া জেলা গ্রামীণ পুলিসের কিছু আধিকারিকরা তৎপর নয়। এর ফলে এখনও নেশার সামগ্রী বিক্রি হচ্ছে। বিজেপির হাওড়া জেলা গ্রামীণ সভাপতির এই পোস্টকে ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। দেবাশীষ সামন্তের অভিযোগ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দেশকে এবং রাজ্যকে নেশা মুক্ত করতে চাইছেন। এর জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। 

আরও পড়ুন: রাতের তাপমাত্রা নামবে ৪ ডিগ্রি, তারপরই বৃষ্টি! একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস

তা সত্ত্বেও চুল্লু, গাঁজা সহ বিভিন্ন নেশার দ্রব্য বিক্রি হচ্ছে। এর কারণ একশ্রেণীর পুলিস আধিকারিকদের অসহযোগিতা। তারা আইসি, ওসি সহ পুলিস সুপারকে কোথায় কোথায় কারা নেশার জিনিস বিক্রি করছে তারা তা গোপনে জানিয়েছেন। তাও বন্ধ হয়নি। এই অবস্থায় তিনি মুখ্যমন্ত্রীকে পুলিস অফিসারদের নামের তালিকা পাঠাবেন যারা কথা শুনছেন না। নেশার ব্যাপারে এই সরকারের জিরো টলারেন্স আছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES