• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /অশান্ত শান্তিনিকেতন! অপরাধী ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিস, পগার পার দুষ্কৃতী

অশান্ত শান্তিনিকেতন! অপরাধী ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিস, পগার পার দুষ্কৃতী

শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতনের লায়েক বাজার এলাকায় পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। অভিযুক্তকে ধরতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

Written BySoumita Khan
Published: Nov 14, 2026, 09:00 AM IST|Updated: Nov 14, 2026, 09:02 AM IST
joinshare
অশান্ত শান্তিনিকেতন! অপরাধী ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিস, পগার পার দুষ্কৃতী

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

প্রসেনজিত্‍ মালাকার, অরূপ লাহা: ফের রক্তাক্ত উর্দি। শান্তিনিকেতনে পুলিসকে গুলি। অভিযুক্তকে পাকড়াও করতে গিয়েছিল পুলিস। এবং  তারপরে সেই অভিযুক্তই পুলিসকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম হয়েছেন এক পুলিসকর্মী। ইতোমধ্যেই  জখম পুলিস কনস্টেবলকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায়। ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বিশ্বজিৎ দাস নামের এক কনস্টেবল। প্রাথমিক চিকিৎসার পর বোলপুর মহকুমা হাসপাতাল থেকে তাঁকে রাতেই বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিস সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় বোলপুরের লায়েক বাজার বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় এক অভিযুক্তকে ধরতে অভিযানে যান পুলিসকর্মীরা। সেই সময় আচমকাই পুলিসের ওপর চড়াও হয়ে গুলি চালায় ওই দুষ্কৃতী। একটি গুলি গিয়ে লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে। গুলিতে তিনি আহত হওয়ার পর সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি আহত পুলিসকর্মীকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।

আরও পড়ুন: রাতের তাপমাত্রা নামবে ৪ ডিগ্রি, তারপরই বৃষ্টি! একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস

ঘটনার বিবরণ:
অভিযুক্ত দুষ্কৃতীর বিরুদ্ধে আর্মস অ্যাক্ট বা অস্ত্র আইন-সহ বেশ কিছু গুরুতর অভিযোগ ছিল। সেই সূত্রেই শান্তিনিকেতন থানার দুজন পুলিস কনস্টেবল ওই এলাকায় অভিযান চালাতে যান। তাঁরা নিজেদের গাড়ি কিছুটা দূরে রেখে হেঁটে ওই মোড়ে আসেন এবং অভিযুক্তকে ধরার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই দুষ্কৃতী তার পিস্তল বের করে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পুলিসকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। ঠিক সেই সময় যখন দুষ্কৃতী গুলি চালানোর চেষ্টা করে কোনো রকমে পুলিস কনস্টেবল তার হাত আটকায় এবং সেই গুলি গিয়ে লাগে তার পায়ে।

ঘটনা প্রসঙ্গে অবসরপ্রাপ্ত পুলিসকর্তা ও বিজেপি বিধায়ক দেবাশিস ধর বলেন, 'পুলিসের পেশাদারি দক্ষতায় মরচে পড়ে গেছে এতদিন ধরে। তাদের প্রপার ট্রেনিং হয়নি, ঠিকমতো তাদের অপরাধীদের ধরার জন্য যে এসওপি (SOP) মেইনটেইন করতে হয় সেই জায়গাগুলোতে অনেক খামতি থেকে গেছে। পুলিস কর্মী সংখ্যা অনেক কম থেকে গেছে। পুলিস যতটা কঠোরভাবে অ্যাকশন নেওয়া উচিত অপরাধীদের ক্ষেত্রে নেয়নি।'

আরও পড়ুন: রামপুর এমভিআই ঘুষচক্রে অ্যাকশনে এসিবি, হাতেনাতে গ্রেফতার দালাল হোটেল মালিক পাঁচু মণ্ডল

এর পাশাপাশি বিজেপি নেতা সজল ঘোষ বলেন, 'অপরাধীরা বোধহয় ভুলে গিয়েছে যে রাজ্যে পুলিস মন্ত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই। এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। আজকে পুলিস মন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী আর তার পুলিস গুলি খেল। যারা গুলি চালিয়েছে তাদের ওপর যে শনি নাচছে এ বিষয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime News