• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /প্রয়াগরাজ থেকে চন্দ্রকোনা! প্রবল জীবনসংগ্রামের মধ্যেই দুই খুদের হাতে তৈরি খুদে মাতৃপ্রতিমায় শারদোৎসব এবার

প্রয়াগরাজ থেকে চন্দ্রকোনা! প্রবল জীবনসংগ্রামের মধ্যেই দুই খুদের হাতে তৈরি খুদে মাতৃপ্রতিমায় শারদোৎসব এবার

Chandrakona Durga Puja 2026: প্রয়াগরাজের শেখর গুপ্তা কাজের খোঁজে ২০১০ সালে চলে আসেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কের ভৈরবপুর এলাকায় রাস্তার ধারে একটি ভাড়া বাড়িতে চায়ের দোকান খুলে শুরু করেন জীবন সংগ্রাম। সেই দোকানের আয়েই স্ত্রী ও তিন পুত্র সন্তানকে নিয়ে তাঁর সংসার।

Written BySoumitra Sen
Published: Oct 13, 2026, 05:45 PM IST|Updated: Oct 13, 2026, 06:09 PM IST
joinshare
প্রয়াগরাজ থেকে চন্দ্রকোনা! প্রবল জীবনসংগ্রামের মধ্যেই দুই খুদের হাতে তৈরি খুদে মাতৃপ্রতিমায় শারদোৎসব এবার

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

চম্পক দত্ত: দারিদ্র্যকে হার মানিয়ে দিল ক্লাস সিক্সের দুই পড়ুয়া। দুই খুদে শিল্পীর হাতে তৈরি হয়ে উঠলেন দুই দুর্গা! না, তারা ঠিক শিল্পী নয়, কিন্তু জেদ থেকে শিল্পীর ভূমিকায় অবতীর্ণ। কীসের জেদ? বাড়িতে করতেই হবে দুর্গাপুজো। ভৈরবপুরে এবার দুই প্রতিমার পুজো হবে তাদের নিজের বাড়িতেই। তাদের বাবার কঠিন লড়াই, চা-দোকান চালিয়ে কোনও ক্রমে চলে সংসার। কিন্তু ছেলেরা পুজো করবেই। তাদের নতুন জামা না হলেও চলবে, বাবা-মাকে দুর্গাপুজো করতেই হবে। আর সেই জেদ থেকেই দুটি দুর্গা প্রতিমা গড়ে ফেলে দুই ভাই। ক্লাস সিক্সের দুই ছাত্র গোপাল গুপ্তা ও কৃষাণ গুপ্তার হাতেই এবার পুজো পাবে মা দুর্গা।

আরও পড়ুন; এ-পুজোয় আসতেন উত্তম-মান্না, এ-বাড়িতে গান গেয়েছেন অপরেশ লাহিড়ী, তবলা বাজিয়েছেন বাপি

চন্দ্রকোণায় চায়ের দোকান

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা শেখর গুপ্তা কাজের খোঁজে ২০১০ সালে চলে আসেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কের ভৈরবপুর এলাকায় রাস্তার ধারে একটি ভাড়া বাড়িতে চায়ের দোকান খুলে শুরু করেন জীবন সংগ্রাম। সেই দোকানের আয়েই স্ত্রী ও তিন পুত্র সন্তানকে নিয়ে তাঁর সংসার।

অভাব নিত্যসঙ্গী, লড়াইও

অভাব নিত্যসঙ্গী হলেও পড়াশোনা থামেনি দুই ছেলের। বর্তমানে দুই ভাই-ই ক্লাস সিক্সে পড়ে। স্কুলের পড়ার ফাঁকে বাবা-মাকে চায়ের দোকানে হাত লাগায় তারা। আর সেই দুই খুদেই এবার তাক লাগিয়ে দিয়েছে। মাটি দিয়ে নিজের হাতে দুটি দুর্গা প্রতিমা তৈরি করেছে গোপাল ও কৃষাণ।

ডাক্তার হতে চায়

শত দারিদ্র্যের মাঝেও তাদের বাড়িতেই এবার হবে দুর্গাপুজো। জোড়া দুর্গা প্রতিমা নিয়েই হবে আরাধনা। দুই ভাইয়ের একটাই প্রার্থনা, মা দুর্গার কাছে তারা ভালোভাবে লেখাপড়া করে বড় হয়ে ডাক্তার হতে চায়।  একদিকে তাদের এই অদম্য ইচ্ছাশক্তি, আর দিকে তাদের শিল্পকলা-- দুই নিয়েই প্রবল চর্চা চলছে এলাকায়। যা ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকাবাসীরও।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja