SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

সিঙ্গুরে ফিরছে শিল্প! 'কিছুদিনের মধ্যেই জানাবেন মুখ্যমন্ত্রী', সুখবর দিলেন সুকান্ত

'সৌভাগ্যবশত পশ্চিমবঙ্গে এখন এমন একটি সরকার তৈরি হয়েছে, যে সরকার শিল্পকে আনতে চায়'।

Written By Tanumoy Ghosal
Published: Nov 21, 2026, 17:34 IST | Updated: Nov 21, 2026, 23:23 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিঙ্গুরে শিল্প! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন আগেই। 'সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা হবে', এবার সুখবর দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

আরও পড়ুন:  তথ্য সংস্কৃতি দফতরে 'যৌনাচার', জিরো FIR! অবশেষে মুখ খুললেন ব্রাত্য, কী বললেন?

সুকান্ত বলেন, 'সৌভাগ্যবশত পশ্চিমবঙ্গে এখন এমন একটি সরকার তৈরি হয়েছে, যে সরকার শিল্পকে আনতে চায়। কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী জানাবেন। আগেও জানিয়েছেন, অশোক লেল্য়ান্ড আসবে। সিঙ্গুরে ট্রাক তারা তৈরির কারখানা করবে'।

শিরোনামে সিঙ্গুর

ন্য়ানো বিদায়ের পর প্রায় ২ দশক পার। ফের খবরের শিরোনামে সেই সিঙ্গুর।  টাটার 'জমি'তে গাড়ি কারখানা? যেদিন রাজ্যের শিল্পনীতি ঘোষণা হয়, সেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, 'সিঙ্গুর নিয়ে অবশ্যই আমরা কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করব। অশোক লে-ল্যান্ডের সঙ্গে আমার প্রাথমিক স্তরের কথা হয়েছে'। বলেছিলেন,'আমরা আগের সরকারের মতো দায়িত্বজ্ঞানহীনভাবে কেবল মৌ স্বাক্ষর করেই দায় সারব না, তাই এখনই বিস্তারিত কিছু বলছি না'।

আরও পড়ুন:  আরজি কর মামলার বড় খবর: আদালতে জমা পড়ছে তদন্তের ফাইনাল রিপোর্ট, কে আততায়ী? সামনে এল কোন মুখ? খুলছে রহস্যের জট?

সিঙ্গুরে শিল্প

সাল ২০০৭। বাংলায় তখন ক্ষমতায় বামেরা। স্লোগান উঠেছিল, কৃষি আমাদের ভিত্তি, 'শিল্প আমাদের ভবিষ্যত্‍'। সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা করার কথা ঘোষণা করেন টাটা গোষ্ঠীর তত্‍কালীন চেয়ারম্যান রতন টাকা। কিন্তু সিঙ্গুরে কারখানার জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনে নামেন রাজ্য়ের তত্‍কালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের মুখে শেষপর্যন্ত ন্যানোর কারখানা চলে যায় গুজরাতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ZEENEWS TRENDING STORIES