জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিঙ্গুরে শিল্প! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন আগেই। 'সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা হবে', এবার সুখবর দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
সুকান্ত বলেন, 'সৌভাগ্যবশত পশ্চিমবঙ্গে এখন এমন একটি সরকার তৈরি হয়েছে, যে সরকার শিল্পকে আনতে চায়। কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী জানাবেন। আগেও জানিয়েছেন, অশোক লেল্য়ান্ড আসবে। সিঙ্গুরে ট্রাক তারা তৈরির কারখানা করবে'।
শিরোনামে সিঙ্গুর
ন্য়ানো বিদায়ের পর প্রায় ২ দশক পার। ফের খবরের শিরোনামে সেই সিঙ্গুর। টাটার 'জমি'তে গাড়ি কারখানা? যেদিন রাজ্যের শিল্পনীতি ঘোষণা হয়, সেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, 'সিঙ্গুর নিয়ে অবশ্যই আমরা কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করব। অশোক লে-ল্যান্ডের সঙ্গে আমার প্রাথমিক স্তরের কথা হয়েছে'। বলেছিলেন,'আমরা আগের সরকারের মতো দায়িত্বজ্ঞানহীনভাবে কেবল মৌ স্বাক্ষর করেই দায় সারব না, তাই এখনই বিস্তারিত কিছু বলছি না'।
সিঙ্গুরে শিল্প
সাল ২০০৭। বাংলায় তখন ক্ষমতায় বামেরা। স্লোগান উঠেছিল, কৃষি আমাদের ভিত্তি, 'শিল্প আমাদের ভবিষ্যত্'। সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা করার কথা ঘোষণা করেন টাটা গোষ্ঠীর তত্কালীন চেয়ারম্যান রতন টাকা। কিন্তু সিঙ্গুরে কারখানার জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনে নামেন রাজ্য়ের তত্কালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের মুখে শেষপর্যন্ত ন্যানোর কারখানা চলে যায় গুজরাতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)