SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

রাজ্যে ফের টাকার পাহাড়, তৃণমূলের পার্টি অফিসে ১ কোটিরও বেশি নগদ!

Sarisha TMC party office raid: কোথা থেকে এল এই বিপুল টাকা? অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে নিয়ে তল্লাশি অভিযান পুলিসের।

Written By Tanumoy Ghosal
Published: Nov 04, 2026, 04:24 PM IST | Updated: Nov 04, 2026, 05:58 PM IST
Join

নকিবু্দ্দিন গাজী: রাজ্যে ফের টাকার পাহাড়! দক্ষিণ ২৪ পরগনার সরিষায় তৃণমূলের পার্টি থেকে মিলল নগদ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার! অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নিয়ে তল্লাশি অভিযানে পুলিস।

আরও পড়ুন:  টুলু মণ্ডলকে দেশে ফেরার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট, দেওয়া হল রক্ষাকবচও

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বারবার বলতে শোনা গিয়েছে, 'কান টানলে মাথা আসবে'। সেই সূত্রে মেনে এবার সাফল্য পেল পুলিস। অভিষেকের আপ্ত সহায়ক সুমিত এখন পুলিসের হেফাজতে। তাঁকে জেরা করেই ভাইপোর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের পার্টি উদ্ধার হল এক কোটিরও বেশি নগদ টাকা। সব পাঁচশো টাকার নোট। এখনও পর্যন্ত যা খবর, অত্যন্ত গোপনে এই বিপুল পরিমাণ টাকা রাখা ছিল পার্টি অফিসে। কোথা থেকে এল বিপুল পরিমাণ টাকা? উত্‍সটা কী? তা খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন:  কালনা স্টেশনে ট্রেনের অপেক্ষায় মা নিত্যকালী! ট্রেনে চেপে মুর্শিদাবাদে পাড়ি দিলেন মা

ঋত তৃণমূলের নেতা ঋজু দত্তের স্পষ্ট কথা, 'আমি তো আশ্চর্য হচ্ছি, মাত্র এক কোটি টাকা পাওয়া গিয়েছে। আমি তো বাংলার প্রশাসন ও পুলিসকে বলব, আপনারা স্পট রেইড করুন। এক হচ্ছে, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ওখানে দশগুণ টাকা পাবেন। তারপর স্পট রেইড করুন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে, সেখানেও দেখবেন প্রচুর টাকা পাবেন।  তৃণমূল মানে দুর্নীতি, তৃণমূল মানে কালো টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আছে, সেখানে টাকার পাহাড় পাওয়াটাই স্বাভাবিক। আশ্চর্য হওয়ার কিছু নেই। এদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নিতে হবে'।

চব্বিশে লোকসভা ভোটে ডায়মন্ড হারবারের অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন অভিজিত্‍ দাস। তিনি বলেন, 'কোটি কেন! কয়েকশো কোটি টাকা উদ্ধার হওয়ার কথা, কাদেরের কাছে  ভোটের দিন অবধি আমার কাছে যা হিসেব ছিল, কাদের কাছে সত্তর থেকে আশি কোটি রয়েছে। ও ছিল কালেক্টর। জাহাঙ্গির, কাদের সব এলাকা ভাগ করে দেওয়া হত। এরা কালেকশন করে সুমিতের হাতে টাকা দিত। সুমিত সেটা অভিষেকের কাছে পৌঁছে দিত'।

মমতা তৃণমূলের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল বলেন, 'তদন্ত হোক না, কে আছে, কী আছে, কোথা থেকে টাকা আসল। সিজার লিস্ট দেখতে হবে টাকাটা কত! ফাইনাল কত! দ্বিতীয় দেখতে হবে, টাকা ওখানে কীভাবে আসল। তদন্তসাপেক্ষ, তদন্তে উঠে আসবে'। তাঁর দাবি, 'ভোটের ছয় মাস পরে, তৃণমূল পার্টি অফিস বন্ধ, তৃণমূল পার্টি অফিস থেকে উদ্ধার হল। মানুষ কী এত বোকা! পশ্চিমবঙ্গের মানুষকে এত বোকা ভাবছেন! কেউ কিছু বুঝতে পারছে না'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES