• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /'পুলিসকর্মীর রক্ত বৃথা যাবে না'! শান্তিনিকেতনের ঘটনায় হাসপাতালে দাঁড়িয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

'পুলিসকর্মীর রক্ত বৃথা যাবে না'! শান্তিনিকেতনের ঘটনায় হাসপাতালে দাঁড়িয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Shantiniketan: শনিবার রাতে আহত পুলিসকর্মীকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেরিয়ে তিনি বিগত সরকারের আমলকে দায়ী করে পুলিসকর্মীর রক্ত বৃথা যাবে না বলে হুঁশিয়ারি দেন এবং আইনানুগ বিচারের মাধ্যমে দোষীর শাস্তির দাবি জানান।

Edited BySoumita Khan
Published: Nov 15, 2026, 08:57 AM IST|Updated: Nov 15, 2026, 08:59 AM IST
joinshare
'পুলিসকর্মীর রক্ত বৃথা যাবে না'! শান্তিনিকেতনের ঘটনায় হাসপাতালে দাঁড়িয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
Alia Bhatt:  '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

Alia Bhatt: '১০০ সিগারেট খেয়েছি দিনে, আমার গর্ভে তখন...!' অভিনেত্রীর চমকে দেওয়া স্বীকারোক্তিতে তুমুল সমালোচনার ঝড়

2

Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট

3

VIRAL VIDEO: 'দয়া করে সাহায্য করুন, অন্তত একটা কাজ দিন'! বলিউড কাঁপানো স্টার ২ বছর শয্যাশায়ী... ভাইরাল ভিডিয়োতে চেনাই দায়! ভক্তদের চোখে জল

4

'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

5

China–India Relations: ভারতের আকাশে চিনের সামরিক বিমান! বারবার সতর্কবার্তা সত্ত্বেও সিকিমেই অনড়! ২৫০০০ ফুটে ২৫ মিনিট চক্কর...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অরূপ লাহা: শান্তিনিকেতনে দুষ্কৃতী ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিস কনস্টেবল বিশ্বজিৎ দাস। আহতের শারীরিক অবস্থার খোঁজ নিতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শনিবার রাত প্রায় ৯টা ১০ মিনিট নাগাদ হাসপাতালে পৌঁছান তিনি। আইসিসিইউ-তে চিকিৎসাধীন আহত পুলিসকর্মীর সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন শুভেন্দু।

হাসপাতাল থেকে বেরিয়ে বিগত সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই ধরনের অপরাধীরা আগের আমলের তৈরি। একই সঙ্গে তিনি বলেন, ওই পুলিসকর্মীর রক্ত বৃথা যাবে না। অভিযুক্তকে ‘জমা-খরচ’ করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, এ ধরনের পরিস্থিতিতে পুলিস আধিকারিকরা ‘অন স্পট’ সিদ্ধান্ত নেন। তবে তাঁরা চাইবেন, অভিযুক্তকে আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়ার আওতায় এনে শাস্তি দেওয়া হোক।

আরও পড়ুন: অশান্ত শান্তিনিকেতন! অপরাধী ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিস, পগার পার দুষ্কৃতী

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানার লাইক বাজার এলাকায় দুষ্কৃতী ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন ওই থানার কনস্টেবল বিশ্বজিৎ দাস। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রতন শেখকে ধরতে গেলে সে বিশ্বজিতের বাঁ পায়ে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আইসিসিইউ-তে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

অভিযুক্ত রতন শেখের বাড়ি বীরভূমের নানুরের সাঁওতাগ্রামে। অস্ত্র আইন ও মাদক পাচার-সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। মাস কয়েক আগে গ্রেফতার হলেও সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিল সে। ঘটনার পর থেকে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।

এদিকে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অধরা মূল অভিযুক্ত। তাকে দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে। 

আরও পড়ুন: মদ খেয়ে রাস্তায় গুন্ডামি করলে... যা করা হবে! শুভেন্দুর মন্ত্রীর কড়া হুঁশিয়ারি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari